ঢাকা,২৪ নভেম্বর-সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিত রাখার মেয়াদ আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি জানিয়েছে, এ রুটে ফ্লাইট আবার চালুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে ঢাকা ও রিয়াদের মধ্যে ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে।
নভেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি কর্মকর্তা
তবে সৌদি আরবের অন্য তিনটি রুট—ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা—পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী বিমানের নিয়মিত ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।
বিমান জানিয়েছে, এসব রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে আগের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনা হয়নি।
এ ছাড়া রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে বাংলাদেশ থেকে জেদ্দা, দাম্মাম অথবা মদিনাগামী বিমানের ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন।
টিকিট, ফ্লাইটের সময়সূচি ও বিকল্প ভ্রমণব্যবস্থা সম্পর্কে হালনাগাদ তথ্য জানতে সংশ্লিষ্ট যাত্রীদের বিমানের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এস এম/ ২৪ নভেম্বর ২০২৬
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: নিরাপত্তা উদ্বেগে ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়াল বিমান সম্পর্কিত তথ্য কী?
উত্তর: ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইটঢাকা,২৪ নভেম্বর-সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন