হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বন্দুক-গুলিসহ আটক ৩, ডাকাতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে হোয়াইক্যং…

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে হোয়াইক্যংয়ের ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন টেকনাফের হোয়াইক্যংয়ের কানজরপাড়া এলাকার বাসিন্দা হাবিবুর রহমান (৩৭), রহমত উল্লাহ (২৩) ও মো. রমিজ (১৮)।

এসআরবি কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ ম ফারুক বুধবার এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল উনচিপ্রাং ১৬ এপিবিএন চেকপোস্টের সামনে ডব্লিউএফপির কার্যালয়ের কাঁটাতারের বেড়াসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় তিনজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রের অভিযোগ, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় ডাকাতি ও অপহরণে জড়িত। পাহাড়সংলগ্ন এলাকায় বসবাসকারী এবং সেখানে কৃষিকাজে যাওয়া লোকজনকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এসব ঘটনায় রোহিঙ্গাদের কয়েকজনেরও সম্পৃক্ততা রয়েছে বলে দাবি স্থানীয়দের।

আরও পড়ুন

উখিয়ায় ২৪ ঘণ্টায় ৯ জন গ্রেপ্তার, আদালতে পাঠানো হয়েছে ১১ জনকে

এসআরবি জানিয়েছে, আটক ব্যক্তিদের এবং উদ্ধার করা অস্ত্র-গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: টেকনাফে বন্দুক-গুলিসহ আটক ৩, ডাকাতির অভিযোগ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে বন্দুক-গুলিসহ আটক ৩, ডাকাতির অভিযোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বন্দুক-গুলিসহ আটক ৩, ডাকাতির অভিযোগ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে হোয়াইক্যংয়ের ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন টেকনাফের হোয়াইক্যংয়ের কানজরপাড়া এলাকার বাসিন্দা হাবিবুর রহমান (৩৭), রহমত উল্লাহ (২৩) ও মো. রমিজ (১৮)। এসআরবি কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ ম ফারুক বুধবার এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল উনচিপ্রাং ১৬ এপিবিএন চেকপোস্টের সামনে ডব্লিউএফপির কার্যালয়ের কাঁটাতারের বেড়াসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় তিনজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রের অভিযোগ, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় ডাকাতি ও অপহরণে জড়িত। পাহাড়সংলগ্ন এলাকায় বসবাসকারী এবং সেখানে কৃষিকাজে যাওয়া লোকজনকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এসব ঘটনায় রোহিঙ্গাদের কয়েকজনেরও সম্পৃক্ততা রয়েছে বলে দাবি স্থানীয়দের। এসআরবি জানিয়েছে, আটক ব্যক্তিদের এবং উদ্ধার করা অস্ত্র-গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×