ঢাকা,২৫ নভেম্বর-পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বুধবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার অনাবাসিক হাইকমিশনার প্রফেসর অনিল সুকলাল।
দক্ষিণ আফ্রিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি ঢাকায় দক্ষিণ আফ্রিকার একটি আবাসিক মিশন খোলার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান।
তিনি বলেন, এর মাধ্যমে দুই দেশের মধ্যে রাজনৈতিক যোগাযোগ বাড়ানো, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং কনস্যুলার সেবা আরও সহজ করা সম্ভব হবে।
দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুরের
এ ছাড়া দক্ষিণ আফ্রিকায় যাওয়া বাংলাদেশি ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও অন্যান্য ভ্রমণকারীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে উভয় পক্ষই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বিপুল অব্যবহৃত সম্ভাবনার কথা তুলে ধরেন।
দ্বিপাক্ষিক বাণিজ্য আরও গতিশীল করতে একটি ‘যৌথ বাণিজ্য ফোরাম’ গঠন এবং উচ্চপর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।
এ সময় রোহিঙ্গাদের প্রতি দক্ষিণ আফ্রিকার অব্যাহত সমর্থনের প্রশংসা করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টায় দক্ষিণ আফ্রিকার ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
এস এম/ ২৫ নভেম্বর ২০২৬
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: ঢাকায় দক্ষিণ আফ্রিকার আবাসিক মিশন খোলার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সম্পর্কিত তথ্য কী?
উত্তর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বুধবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষি। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন