হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মিস ইউনিভার্সে প্রত্যাশা পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ সামিরা খান মাহির

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: সামিরা খান মাহিঢাকা,২৫ নভেম্বর-মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিয়ে প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। দেশের মানুষের ভালোবাসা,…


সামিরা খান মাহি

ঢাকা,২৫ নভেম্বর-মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিয়ে প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। দেশের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি প্রত্যাশা পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে মাহি লেখেন, ‘প্রিয় বাংলাদেশ, আজ আমার হৃদয়ে অনেক কথা জমে আছে। জানি, আপনারা আমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক আশা করেছেন। আমার জন্য এত ভালোবাসা, এত দোয়া, এত ভোট এবং এতটা সময় দিয়েছেন—সত্যিই আমি কৃতজ্ঞ।’

তিনি আরও লেখেন, ‘আমি জানি, আপনাদের প্রত্যাশা অনেক বড় ছিল। আমিও চেয়েছিলাম বাংলাদেশের নামটা বিশ্বমঞ্চে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে। বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার দেশ, আমার মানুষ এবং আপনাদের ভালোবাসার প্রতিনিধিত্ব করার জন্য নিজের জায়গা থেকে একটুও কমতি রাখিনি। আপনারাও আমার জন্য যেভাবে চেষ্টা করেছেন, যেভাবে দিনরাত পাশে থেকেছেন, তা আমি কখনো ভুলব না।’

আরও পড়ুন

‘প্রতিটি ঘটনারই দুটি দিক রয়েছে’, প্রভার রহস্যময় পোস্ট ঘিরে কৌতূহল

প্রত্যাশা পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করে মাহি লেখেন, ‘তবুও আজ একটা কথা বলতে চাই—আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি দুঃখিত, যদি আপনাদের প্রত্যাশা অনুযায়ী গর্বিত করতে না পেরে থাকি।’

জীবনের সব চেষ্টা যে প্রত্যাশিত ফল নিয়ে আসে না, সে কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জীবনে সব চেষ্টা আমাদের প্রত্যাশিত ফলাফল নিয়ে আসে না। কিন্তু তার মানে এই নয় যে সেই চেস্টার মূল্য নেই। কিছু অভিজ্ঞতা, কিছু মুহূর্ত এবং কিছু অনুভূতি সারাজীবনের জন্য মনে থেকে যায়।’

স্ট্যাটাসের শেষ অংশে দেশের মানুষের ভালোবাসাকে সব অর্জনের চেয়ে বড় বলে উল্লেখ করে মাহি লেখেন, ‘আমি হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আমার কাছে যেকোনো অর্জনের চেয়ে অনেক বড়। বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।’

সবশেষে তাকে বিশ্বাস করা, পাশে থাকা এবং ভালোবাসা দেওয়ার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান মাহি। তিনি লেখেন, ‘আমাকে বিশ্বাস করার জন্য, আমার পাশে থাকার জন্য এবং এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। ভালোবাসি বাংলাদেশ।’

এস এম/ ২৫ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: মিস ইউনিভার্সে প্রত্যাশা পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ সামিরা খান মাহির সম্পর্কিত তথ্য কী?

উত্তর: সামিরা খান মাহিঢাকা,২৫ নভেম্বর-মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিয়ে প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর আবেগঘন বার্তা দিয়েছ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

মিস ইউনিভার্সে প্রত্যাশা পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ সামিরা খান মাহির

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মিস ইউনিভার্সে প্রত্যাশা পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ সামিরা খান মাহির

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] সামিরা খান মাহিঢাকা,২৫ নভেম্বর-মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিয়ে প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। দেশের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি প্রত্যাশা পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে মাহি লেখেন, ‘প্রিয় বাংলাদেশ, আজ আমার হৃদয়ে অনেক কথা জমে আছে। জানি, আপনারা আমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক আশা করেছেন। আমার জন্য এত ভালোবাসা, এত দোয়া, এত ভোট এবং এতটা সময় দিয়েছেন—সত্যিই আমি কৃতজ্ঞ।’তিনি আরও লেখেন, ‘আমি জানি, আপনাদের প্রত্যাশা অনেক বড় ছিল। আমিও চেয়েছিলাম বাংলাদেশের নামটা বিশ্বমঞ্চে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে। বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার দেশ, আমার মানুষ এবং আপনাদের ভালোবাসার প্রতিনিধিত্ব করার জন্য নিজের জায়গা থেকে একটুও কমতি রাখিনি। আপনারাও আমার জন্য যেভাবে চেষ্টা করেছেন, যেভাবে দিনরাত পাশে থেকেছেন, তা আমি কখনো ভুলব না।’প্রত্যাশা পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করে মাহি লেখেন, ‘তবুও আজ একটা কথা বলতে চাই—আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি দুঃখিত, যদি আপনাদের প্রত্যাশা অনুযায়ী গর্বিত করতে না পেরে থাকি।’জীবনের সব চেষ্টা যে প্রত্যাশিত ফল নিয়ে আসে না, সে কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জীবনে সব চেষ্টা আমাদের প্রত্যাশিত ফলাফল নিয়ে আসে না। কিন্তু তার মানে এই নয় যে সেই চেস্টার মূল্য নেই। কিছু অভিজ্ঞতা, কিছু মুহূর্ত এবং কিছু অনুভূতি সারাজীবনের জন্য মনে থেকে যায়।’স্ট্যাটাসের শেষ অংশে দেশের মানুষের ভালোবাসাকে সব অর্জনের চেয়ে বড় বলে উল্লেখ করে মাহি লেখেন, ‘আমি হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আমার কাছে যেকোনো অর্জনের চেয়ে অনেক বড়। বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।’সবশেষে তাকে বিশ্বাস করা, পাশে থাকা এবং ভালোবাসা দেওয়ার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান মাহি। তিনি লেখেন, ‘আমাকে বিশ্বাস করার জন্য, আমার পাশে থাকার জন্য এবং এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। ভালোবাসি বাংলাদেশ।’এস এম/ ২৫ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×