হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রাশিয়া ছেড়ে আর্জেন্টিনায় ৫ হাজার অন্তঃসত্ত্বা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৭ অপরাহ্ন

বুয়েনোস আইরেস, ১২ ফেব্রুয়ারি – ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনী আক্রমণ শুরুর পর থেকে অন্তত ৫ হাজার রুশ অন্তঃসত্ত্বা নারী সন্তান জন্মদানের জন্য আর্জেন্টিনা পাড়ি জমিয়েছেন। এর মধ্যে গত বৃহস্পতিবারের এক ফ্লাইটেই আর্জেন্টিনায় প্রবেশ করেন ৩৩ জন। আর্জেন্টাইন কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অনাগত সন্তানেরা যেন আর্জেন্টিনার নাগরিকত্ব পায়, সে বিষয়টি নিশ্চিত করতেই দেশটিতে গেছেন তারা। আর্জেন্টিনার স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ওই নারীরা।

আর্জেন্টিনার অভিবাসন কার্যালয়ের পরিচালক ফ্লোরেন্সিয়া কারিগনানো শুক্রবার বলেন, এমন ঘটনাগুলো চিহ্নিত করতে একটি বিচারিক তদন্ত শুরু হয়েছে। তিনি পুরো প্রক্রিয়াকে একটি লাভজনক ব্যবসা হিসেবে উল্লেখ করছেন। এর মাধ্যমে রুশ অভিভাবকরা আর্জেন্টাইন পাসপোর্ট পাওয়ারও প্রতিশ্রুতি পেয়ে থাকেন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

বৃহস্পতিবার এক ফ্লাইটে ৩৩ জন রুশ নারী বুয়েন্স আইরেস পৌঁছেছেন। তাদের সবাই ৩২ থেকে ৩৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা। শুরুতে পাসপোর্ট নিয়ন্ত্রণ থেকে তাদের অনেককেই ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। কিন্তু শেষ পর্যন্ত তাদের দেশে প্রবেশ করতে দেয়া হয়।

কারিগনানো বলেছেন, গত বছর প্রায় সাড়ে ১০ হাজার অন্তঃসত্ত্বা নারী লাতিন আমেরিকার দেশটিতে পৌঁছেছেন। এদের মধ্যে ৫ হাজার ৮০০ জন ছিলেন শেষ তিন মাসে, অনেকেই বলেছেন তারা ৩৩তম বা ৩৪ তম সপ্তাহে আছেন।

এদিকে সন্তান জন্মদানের জন্য রুশ নাগরিকদের আর্জেন্টিনা ভ্রমণের সুযোগ করে দেয়া ব্যবসা হিসেবেও দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। রুশ ভাষায় লেখা এ–সংক্রান্ত একটি ওয়েবসাইট নজরে এসেছে বিবিসির। সেখানে আর্জেন্টিনায় গিয়ে সন্তান জন্মদানের বিভিন্ন প্যাকেজের বিজ্ঞাপন দেয়া হয়েছে।

এসব প্যাকেজের মধ্যে রয়েছে, বিমানবন্দর থেকে আনা-নেয়া, স্প্যানিশ ভাষা শিক্ষা এবং আর্জেন্টিনার রাজধানীতে সেরা মানের হাসপাতালগুলোতে খরচের ওপর ছাড়সহ নানা সুযোগ। প্যাকেজগুলোর সুবিধা নিতে গুনতে হবে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার।

সূত্র: বাংলাদেশ জার্নাল

 

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

রাশিয়া ছেড়ে আর্জেন্টিনায় ৫ হাজার অন্তঃসত্ত্বা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রাশিয়া ছেড়ে আর্জেন্টিনায় ৫ হাজার অন্তঃসত্ত্বা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] বুয়েনোস আইরেস, ১২ ফেব্রুয়ারি – ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনী আক্রমণ শুরুর পর থেকে অন্তত ৫ হাজার রুশ অন্তঃসত্ত্বা নারী সন্তান জন্মদানের জন্য আর্জেন্টিনা পাড়ি জমিয়েছেন। এর মধ্যে গত বৃহস্পতিবারের এক ফ্লাইটেই আর্জেন্টিনায় প্রবেশ করেন ৩৩ জন। আর্জেন্টাইন কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অনাগত সন্তানেরা যেন আর্জেন্টিনার নাগরিকত্ব পায়, সে বিষয়টি নিশ্চিত করতেই দেশটিতে গেছেন তারা। আর্জেন্টিনার স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ওই নারীরা। আর্জেন্টিনার অভিবাসন কার্যালয়ের পরিচালক ফ্লোরেন্সিয়া কারিগনানো শুক্রবার বলেন, এমন ঘটনাগুলো চিহ্নিত করতে একটি বিচারিক তদন্ত শুরু হয়েছে। তিনি পুরো প্রক্রিয়াকে একটি লাভজনক ব্যবসা হিসেবে উল্লেখ করছেন। এর মাধ্যমে রুশ অভিভাবকরা আর্জেন্টাইন পাসপোর্ট পাওয়ারও প্রতিশ্রুতি পেয়ে থাকেন। বৃহস্পতিবার এক ফ্লাইটে ৩৩ জন রুশ নারী বুয়েন্স আইরেস পৌঁছেছেন। তাদের সবাই ৩২ থেকে ৩৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা। শুরুতে পাসপোর্ট নিয়ন্ত্রণ থেকে তাদের অনেককেই ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। কিন্তু শেষ পর্যন্ত তাদের দেশে প্রবেশ করতে দেয়া হয়। কারিগনানো বলেছেন, গত বছর প্রায় সাড়ে ১০ হাজার অন্তঃসত্ত্বা নারী লাতিন আমেরিকার দেশটিতে পৌঁছেছেন। এদের মধ্যে ৫ হাজার ৮০০ জন ছিলেন শেষ তিন মাসে, অনেকেই বলেছেন তারা ৩৩তম বা ৩৪ তম সপ্তাহে আছেন। এদিকে সন্তান জন্মদানের জন্য রুশ নাগরিকদের আর্জেন্টিনা ভ্রমণের সুযোগ করে দেয়া ব্যবসা হিসেবেও দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। রুশ ভাষায় লেখা এ–সংক্রান্ত একটি ওয়েবসাইট নজরে এসেছে বিবিসির। সেখানে আর্জেন্টিনায় গিয়ে সন্তান জন্মদানের বিভিন্ন প্যাকেজের বিজ্ঞাপন দেয়া হয়েছে। এসব প্যাকেজের মধ্যে রয়েছে, বিমানবন্দর থেকে আনা-নেয়া, স্প্যানিশ ভাষা শিক্ষা এবং আর্জেন্টিনার রাজধানীতে সেরা মানের হাসপাতালগুলোতে খরচের ওপর ছাড়সহ নানা সুযোগ। প্যাকেজগুলোর সুবিধা নিতে গুনতে হবে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার। সূত্র: বাংলাদেশ জার্নাল [ad_2]  

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×