হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বলিউড অভিনেতা জাভেদ খান মারা গেছেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ১৪ ফেব্রুয়ারি – মারা গেছেন বলিউড অভিনেতা জাভেদ খান অমরোহী। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এই অভিনেতা। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই ৭৪ বছর বয়সী এই অভিনেতা। অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু অখিলেশ মিত্র তাঁর মৃত্যুসংবাদ জানান। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইয়ের ওশিওয়ারা কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।
পরিচালক রমেশ তলওয়ার জানান, প্রায় এক বছর ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন জাভেদ খান। বিছানায় শয্যাশায়ী ছিলেন। কয়েক দিন আগে তাঁর অবস্থার অবনতি হলে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় জাভেদকে। জাভেদের দুটো ফুসফুসই কাজ করা বন্ধ করে দেয়। এরপর মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জাভেদ খান অমরোহীর অভিনয়–ক্যারিয়ার প্রায় ৫০ বছরের। দীর্ঘ এই ক্যারিয়ারে ১৫০টির বেশি সিনেমায় তিনি অভিনয় করেছেন। তাঁর অভিনয় সবার কাছেই ছিল প্রশংসিত। বলিউডের তিন খানের সঙ্গেই কাজ করেছেন তিনি। আমির খানের ‘লাগান’, শাহরুখ খানের ‘চাক দে ইন্ডিয়া’, সালমান খানের ‘আন্দাজ আপনা আপনা’র মতো সিনেমায় তাঁকে অভিনয় করতে দেখা গেছে।

আরও পড়ুন

কক্সবাজারে কৃষক লীগ নেতা সেলিম রেজা আটক

মারা গেছেন বলিউড অভিনেতা জাভেদ খান

২০০১ সালে ‘লাগান’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন জাভেদ। ‘চাক দে ইন্ডিয়া’ সিনেমায় জাভেদ খান অমরোহীর অভিনয় দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। সুখলালজি চরিত্রে অভিনয় করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেতা।

জনপ্রিয় অনেক পরিচালকের সঙ্গেই কাজ করেছেন জাভেদ খান। আশি ও নব্বইয়ের দশকের দিকে টেলিভিশনেও কাজ করেছেন এই অভিনেতা। ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’, ‘নুক্কর’, ‘মির্জা গালিব’, ‘কুছ ভি হো সকতা হ্যায়’, ‘ঘর জামাই’, ‘পাউডার’, ‘কিরদার’, ‘বিষ্ণু পুরান’ ও ‘শক্তিমান’–এর মতো টেলিভিশন সিরিজে দেখা গিয়েছে তাঁকে।

এম ইউ/১৪ ফেব্রুয়ারি ২০২৩





,

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

অন্যান্য
Card Image

বলিউড অভিনেতা জাভেদ খান মারা গেছেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বলিউড অভিনেতা জাভেদ খান মারা গেছেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১৪ ফেব্রুয়ারি – মারা গেছেন বলিউড অভিনেতা জাভেদ খান অমরোহী। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এই অভিনেতা। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই ৭৪ বছর বয়সী এই অভিনেতা। অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু অখিলেশ মিত্র তাঁর মৃত্যুসংবাদ জানান। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইয়ের ওশিওয়ারা কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।পরিচালক রমেশ তলওয়ার জানান, প্রায় এক বছর ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন জাভেদ খান। বিছানায় শয্যাশায়ী ছিলেন। কয়েক দিন আগে তাঁর অবস্থার অবনতি হলে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় জাভেদকে। জাভেদের দুটো ফুসফুসই কাজ করা বন্ধ করে দেয়। এরপর মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জাভেদ খান অমরোহীর অভিনয়–ক্যারিয়ার প্রায় ৫০ বছরের। দীর্ঘ এই ক্যারিয়ারে ১৫০টির বেশি সিনেমায় তিনি অভিনয় করেছেন। তাঁর অভিনয় সবার কাছেই ছিল প্রশংসিত। বলিউডের তিন খানের সঙ্গেই কাজ করেছেন তিনি। আমির খানের ‘লাগান’, শাহরুখ খানের ‘চাক দে ইন্ডিয়া’, সালমান খানের ‘আন্দাজ আপনা আপনা’র মতো সিনেমায় তাঁকে অভিনয় করতে দেখা গেছে। ২০০১ সালে ‘লাগান’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন জাভেদ। ‘চাক দে ইন্ডিয়া’ সিনেমায় জাভেদ খান অমরোহীর অভিনয় দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। সুখলালজি চরিত্রে অভিনয় করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেতা। জনপ্রিয় অনেক পরিচালকের সঙ্গেই কাজ করেছেন জাভেদ খান। আশি ও নব্বইয়ের দশকের দিকে টেলিভিশনেও কাজ করেছেন এই অভিনেতা। ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’, ‘নুক্কর’, ‘মির্জা গালিব’, ‘কুছ ভি হো সকতা হ্যায়’, ‘ঘর জামাই’, ‘পাউডার’, ‘কিরদার’, ‘বিষ্ণু পুরান’ ও ‘শক্তিমান’–এর মতো টেলিভিশন সিরিজে দেখা গিয়েছে তাঁকে। এম ইউ/১৪ ফেব্রুয়ারি ২০২৩ [ad_2] ,

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×