হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ার ক্যাম্পে ছয় জনকে হত্যার ঘটনায় রোহিঙ্গা লালু গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন




কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে ছয় জনকে হত্যার ঘটনায় করা মামলার পলাতক আসামি সফিকুল ইসলাম উরফে লালুকে (৫০) গ্রেফতার করেছে ৮- আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তিনি ক্যাম্প ১৮ ব্লক-জি/৪৬ এর মৃত ইউছুফ আলীর ছেলে।

আরও পড়ুন

পালংখালীতে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা মু. শাহজাহান

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উখিয়া উপজেলার ময়নারঘোনা ক্যাম্প ১৮-এর ব্লক-সি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ৮- এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ।

তিনি বলেন, উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে ছয় জনকে হত্যার ঘটনায় করা মামলার পলাতক আসামি লালুর অবস্থানের খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে লালুকে গ্রেফতার করা হয়। ছয় জন হত্যা মামলায় লালুসহ অর্ধশতাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তিনি আলোচিত ছয় হত্যা মামলার এজাহারনামীয় ১৬ নম্বর আসামি ছিলেন। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাত ৮টা ৪০ মিনিটে কুতুপালং ক্যাম্পে নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করা হয় আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাহকে। এরপর ২২ অক্টোবর রাতে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের দারুল উলুম নদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদ্রাসায় ছয় জনকে হত্যার ঘটনা ঘটে।








coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ার ক্যাম্পে ছয় জনকে হত্যার ঘটনায় রোহিঙ্গা লালু গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ার ক্যাম্পে ছয় জনকে হত্যার ঘটনায় রোহিঙ্গা লালু গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে ছয় জনকে হত্যার ঘটনায় করা মামলার পলাতক আসামি সফিকুল ইসলাম উরফে লালুকে (৫০) গ্রেফতার করেছে ৮- আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তিনি ক্যাম্প ১৮ ব্লক-জি/৪৬ এর মৃত ইউছুফ আলীর ছেলে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উখিয়া উপজেলার ময়নারঘোনা ক্যাম্প ১৮-এর ব্লক-সি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ৮- এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ। তিনি বলেন, উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে ছয় জনকে হত্যার ঘটনায় করা মামলার পলাতক আসামি লালুর অবস্থানের খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে লালুকে গ্রেফতার করা হয়। ছয় জন হত্যা মামলায় লালুসহ অর্ধশতাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তিনি আলোচিত ছয় হত্যা মামলার এজাহারনামীয় ১৬ নম্বর আসামি ছিলেন। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাত ৮টা ৪০ মিনিটে কুতুপালং ক্যাম্পে নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করা হয় আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাহকে। এরপর ২২ অক্টোবর রাতে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের দারুল উলুম নদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদ্রাসায় ছয় জনকে হত্যার ঘটনা ঘটে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×