কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন।এসময় আরো ও একজন গুলিবিদ্ধ হয়েছেন। সে ক্যাম্প অভ্যন্তরে এনজিও সংস্থার পরিচালনাধীন হাসপাতালে চিকিৎসাধীন। ক্যাম্পে জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নিহত নুর কায়েস(২৫), উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৮ইষ্ট এর নজুমউদ্দীনের স্ত্রী। অপরজন গুলিবিদ্ধ আরফাত হোসেন।
১৬ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল দশটার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ইষ্ট রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
জানা যায়, একদল রোহিঙ্গা সন্ত্রাসী নজুম উদ্দীনের বাড়িতে প্রবেশ করেন। এসময় ভয় দেখানোর জন্য বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেন। এক পর্যায়ে বাক বিতন্ডা হলে নুর কায়েসকে গুলি করেন। তারা পালিয়ে যাওয়ার সময় আরেকজনকে গুলি করে।এরপর পাশ্ববর্তী লোকজন গুলিবিদ্ধ নুর কায়েসকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএস এফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।
টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক
এ ঘটনার পর থেকে পুরো ক্যাম্প এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন ক্যাম্প পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।




মন্তব্য করুন