হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার দুই জঙ্গি নেতা রিমান্ডে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন

 

 উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযানে গ্রেফতার জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়ার’ দুই নেতার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এএসএম এমরান তাদের রিমান্ড মঞ্জুর করেন।

তারা হলেন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়ার সামরিক শাখার প্রধান রণবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ আবুল বাসার মৃধা।

আরও পড়ুন

আইনশৃঙ্খলা রক্ষায় ৬৪ জেলায় বাড়তি পুলিশ ও গোয়েন্দা নজরদারির কড়া নির্দেশ আইজিপির

বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক আব্দুল মজিদ বলেন, ‘সন্ত্রাস ও রাষ্ট্রদোহী মামলায় সাত জঙ্গির সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। এ সময় রণবীর ও আবুল বাসারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।’

গত ২৩ জানুয়ারি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্প সংলগ্ন এলাকায় জঙ্গিদের সঙ্গে র‌্যাবের গোলাগুলির ঘটনা ঘটে। সেখান থেকে রণবীর ও তার সহযোগী আবুল বাসারকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়। ২৪ জানুয়ারি বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তা‌দের তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বান্দরবান থেকে তাদের আরও পাঁচ সহযোগীকে গ্রেফতার করা হয়। পরে নাইক্ষ্যংছড়ি থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস ও রাষ্ট্রদোহী মামলা করা হয়। ওই মামলায় রণবীর, আবুল বাসার, নিজাম উদ্দীন, মো. সাদিকুর রহমান, সালেহ আহমদ, মো. ইমরান বিন রহমান, বায়েজিদ ইসলামসহ সাত জনকে আদালতে নিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে রণবীর ও আবুল বাসারের রিমান্ড মঞ্জুর করে বাকিদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি টান্টু সাহা বলেন, ‘অভিযানস্থল কুতুপালং হলেও অস্ত্র উদ্ধার এবং জঙ্গি সংগঠনের সদস্যদের নাইক্ষ্যংছড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তাই মামলাটি নাইক্ষ্যংছড়ি থানায় করা হয়েছে। ওই মামলায় দুই রণবীর ও আবুল বাসারের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক।’

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার দুই জঙ্গি নেতা রিমান্ডে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার দুই জঙ্গি নেতা রিমান্ডে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1]    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের অভিযানে গ্রেফতার জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়ার’ দুই নেতার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এএসএম এমরান তাদের রিমান্ড মঞ্জুর করেন। তারা হলেন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়ার সামরিক শাখার প্রধান রণবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ আবুল বাসার মৃধা। বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক আব্দুল মজিদ বলেন, ‘সন্ত্রাস ও রাষ্ট্রদোহী মামলায় সাত জঙ্গির সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। এ সময় রণবীর ও আবুল বাসারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।’ গত ২৩ জানুয়ারি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্প সংলগ্ন এলাকায় জঙ্গিদের সঙ্গে র‌্যাবের গোলাগুলির ঘটনা ঘটে। সেখান থেকে রণবীর ও তার সহযোগী আবুল বাসারকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়। ২৪ জানুয়ারি বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তা‌দের তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বান্দরবান থেকে তাদের আরও পাঁচ সহযোগীকে গ্রেফতার করা হয়। পরে নাইক্ষ্যংছড়ি থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস ও রাষ্ট্রদোহী মামলা করা হয়। ওই মামলায় রণবীর, আবুল বাসার, নিজাম উদ্দীন, মো. সাদিকুর রহমান, সালেহ আহমদ, মো. ইমরান বিন রহমান, বায়েজিদ ইসলামসহ সাত জনকে আদালতে নিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে রণবীর ও আবুল বাসারের রিমান্ড মঞ্জুর করে বাকিদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। নাইক্ষ্যংছড়ি থানার ওসি টান্টু সাহা বলেন, ‘অভিযানস্থল কুতুপালং হলেও অস্ত্র উদ্ধার এবং জঙ্গি সংগঠনের সদস্যদের নাইক্ষ্যংছড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তাই মামলাটি নাইক্ষ্যংছড়ি থানায় করা হয়েছে। ওই মামলায় দুই রণবীর ও আবুল বাসারের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক।’ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×