হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বক্তব্য টুইস্ট করা হয়েছে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


সিলেট, ১৭ ফেব্রুয়ারি – বিদেশি কূটনীতিকের বাংলাদেশ সফর ঘিরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বক্তব্য অতিরঞ্জিত (টুইস্ট) করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমি বলেছিলাম, বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। বিদেশি কূটনীতিকরা এসেছেন সম্পর্ক আরও দৃঢ় করতে। কিন্তু সাংবাদিকরা লিখেছেন- ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে বিদেশি কূটনীতিকরা সফরে এসেছেন। সবাই আমার বক্তব্য টুইস্ট করেছেন।

আরও পড়ুন

অ্যান্টালিয়ায় এরদোয়ান-তারেক রহমান বৈঠক: বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনার আভাস

আজ শুক্রবার সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার একটি হোটেলে ‘বাংলাদেশে প্রাণিসম্পদ খাত: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান তুলে ধরে তিনি বলেন, খাতটি থেকে সরকার ৪৬ হাজার ৭৭৩ কোটি টাকা আয় করছে। এ জন্য এখানে বিনিয়োগে মানুষকে উৎসাহিত করতে হবে।

কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। বাড়িঘরসহ স্থাপনা পুনর্নির্মাণে শ্রমিক লাগলে, দিতে পারব বলেছি। তাদের এ খাতে লোকবল রয়েছে। এরপরও তিনি বিষয়টি বিবেচনা করবেন জানিয়েছেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে এবং সাংবাদিক মাইস্লাম রাজেশের সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য দেন লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) এনামুল হাবীব, গণমাধ্যম ব্যক্তিত্ব মনজুরুল আহসান বুলবুল, প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. মোহাম্মদ মারুফ হাসান, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর গোলাম রব্বানী প্রমুখ।

এদিকে, সিলেট শিল্পকলা একাডেমির উদ্যোগে নগরের পূর্ব শাহী ঈদগাহ একাডেমি মিলনায়তনে পররাষ্ট্রমন্ত্রী শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার ১৫ গুণী শিল্পীকে সম্মাননা পদক তুলে দেন। জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

সূত্র: সমকাল
আইএ/ ১৭ ফেব্রুয়ারি ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

বক্তব্য টুইস্ট করা হয়েছে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বক্তব্য টুইস্ট করা হয়েছে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] সিলেট, ১৭ ফেব্রুয়ারি – বিদেশি কূটনীতিকের বাংলাদেশ সফর ঘিরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বক্তব্য অতিরঞ্জিত (টুইস্ট) করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমি বলেছিলাম, বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। বিদেশি কূটনীতিকরা এসেছেন সম্পর্ক আরও দৃঢ় করতে। কিন্তু সাংবাদিকরা লিখেছেন- ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে বিদেশি কূটনীতিকরা সফরে এসেছেন। সবাই আমার বক্তব্য টুইস্ট করেছেন। আজ শুক্রবার সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার একটি হোটেলে ‘বাংলাদেশে প্রাণিসম্পদ খাত: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান তুলে ধরে তিনি বলেন, খাতটি থেকে সরকার ৪৬ হাজার ৭৭৩ কোটি টাকা আয় করছে। এ জন্য এখানে বিনিয়োগে মানুষকে উৎসাহিত করতে হবে। কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। বাড়িঘরসহ স্থাপনা পুনর্নির্মাণে শ্রমিক লাগলে, দিতে পারব বলেছি। তাদের এ খাতে লোকবল রয়েছে। এরপরও তিনি বিষয়টি বিবেচনা করবেন জানিয়েছেন। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে এবং সাংবাদিক মাইস্লাম রাজেশের সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য দেন লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) এনামুল হাবীব, গণমাধ্যম ব্যক্তিত্ব মনজুরুল আহসান বুলবুল, প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. মোহাম্মদ মারুফ হাসান, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর গোলাম রব্বানী প্রমুখ। এদিকে, সিলেট শিল্পকলা একাডেমির উদ্যোগে নগরের পূর্ব শাহী ঈদগাহ একাডেমি মিলনায়তনে পররাষ্ট্রমন্ত্রী শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার ১৫ গুণী শিল্পীকে সম্মাননা পদক তুলে দেন। জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। সূত্র: সমকালআইএ/ ১৭ ফেব্রুয়ারি ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×