হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নবনির্মিত মিঠামইন সেনানিবাস পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন


কিশোরগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি – কিশোরগঞ্জের মিঠামইনে নবনির্মিত সেনানিবাসের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) তিনি ‘মিঠামইন সেনানিবাস’ এর নির্মাণকাজ পরিদর্শন করেন।

আগামী ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেনানিবাসের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

কক্সবাজারে কৃষক লীগ নেতা সেলিম রেজা আটক

বঙ্গভবনের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী ২৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদের পৈতৃক বাসভবনের খুব কাছে নবনির্মিত ‘মিঠামইন সেনানিবাস’ উদ্বোধন করবেন।

এর আগে মিঠামইন উপজেলার সেনানিবাস এলাকায় পৌঁছালে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

তিনি সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ রাষ্ট্রপতিকে নির্মাণের সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

এসময় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক ও মো. আফজাল হোসেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান রাষ্ট্রপ্রধানের সঙ্গে ছিলেন।

রাষ্ট্রপতি তার নিজ জেলায় চলমান কয়েকটি উন্নয়ন প্রকল্পের তদারকি করতে তিনদিনের সফরে গত বুধবার বিকেলে কিশোরগঞ্জের মিঠামইনে পৌঁছান। সফরে তিনি মিঠামইন, ইটনা ও অষ্টগ্রামের স্থানীয় জনপ্রতিনিধি ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন।

সফর শেষে শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপ্রধান ঢাকায় ফিরেছেন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৭ ফেব্রুয়ারি ২০২৩





,

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

অন্যান্য
Card Image

নবনির্মিত মিঠামইন সেনানিবাস পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নবনির্মিত মিঠামইন সেনানিবাস পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কিশোরগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি – কিশোরগঞ্জের মিঠামইনে নবনির্মিত সেনানিবাসের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) তিনি ‘মিঠামইন সেনানিবাস’ এর নির্মাণকাজ পরিদর্শন করেন। আগামী ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেনানিবাসের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বঙ্গভবনের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী ২৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদের পৈতৃক বাসভবনের খুব কাছে নবনির্মিত ‘মিঠামইন সেনানিবাস’ উদ্বোধন করবেন। এর আগে মিঠামইন উপজেলার সেনানিবাস এলাকায় পৌঁছালে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। তিনি সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ রাষ্ট্রপতিকে নির্মাণের সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। এসময় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক ও মো. আফজাল হোসেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান রাষ্ট্রপ্রধানের সঙ্গে ছিলেন। রাষ্ট্রপতি তার নিজ জেলায় চলমান কয়েকটি উন্নয়ন প্রকল্পের তদারকি করতে তিনদিনের সফরে গত বুধবার বিকেলে কিশোরগঞ্জের মিঠামইনে পৌঁছান। সফরে তিনি মিঠামইন, ইটনা ও অষ্টগ্রামের স্থানীয় জনপ্রতিনিধি ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। সফর শেষে শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপ্রধান ঢাকায় ফিরেছেন। সূত্র: জাগো নিউজআইএ/ ১৭ ফেব্রুয়ারি ২০২৩ [ad_2] ,

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×