হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ষোলো তলা থেকে পড়ে প্রাণ গেল পুতিনের সহযোগীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন

 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী ৫৮ বছর বয়সি ইয়ানকিনা ১৬ তলা থেকে পড়ে মারা গেছেন। বুধবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে কালিনিনস্কি এলাকা থেকে মরদেহ উদ্ধার করেন এক পথচারী।

জানা গেছে, মেরিনা ইয়ানকিনা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলেন। ১৬ তলা একটি ভবন থেকে পড়ে মারা গেছেন। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। ইউক্রেন যুদ্ধে তহবিল বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই সহযোগীর।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, ইয়ানকিনার মরদেহ কালিনিনস্কি এলাকায় প্রথমে এক পথচারী দেখতে পান।

আরও পড়ুন

বিশ্বমঞ্চে বাংলাদেশ-তুরস্ক কূটনৈতিক মেলবন্ধন: এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে এল বড় সব সিদ্ধান্ত

এদিকে মেরিনা রাশিয়ার ওয়েস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের অর্থবিষয়ক পরিচালক ছিলেন। রাশিয়ার পাঁচটি ভৌগোলিক ব্যাটালিয়নের মধ্যে এটি একটি, যার কমান্ডার ইউক্রেন যুদ্ধ শুরুর পর বারবার পরিবর্তন করেছেন পুতিন।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর পুতিন সংশ্লিষ্ট বেশ কয়েকজনের অস্বাভাবিক মৃত্যু হয়। কয়েক দিন আগেই রাশিয়ার সেনা কর্মকর্তা মেজর জেনারেল ভ্লাদিমির মাকারোভের মরদেহ উদ্ধার করা হয়। তাকে সম্প্রতি বরখাস্ত করেন রাশিয়ার প্রেসিডেন্ট।

সূত্র: যুগান্তর

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ষোলো তলা থেকে পড়ে প্রাণ গেল পুতিনের সহযোগীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ষোলো তলা থেকে পড়ে প্রাণ গেল পুতিনের সহযোগীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী ৫৮ বছর বয়সি ইয়ানকিনা ১৬ তলা থেকে পড়ে মারা গেছেন। বুধবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে কালিনিনস্কি এলাকা থেকে মরদেহ উদ্ধার করেন এক পথচারী। জানা গেছে, মেরিনা ইয়ানকিনা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলেন। ১৬ তলা একটি ভবন থেকে পড়ে মারা গেছেন। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। ইউক্রেন যুদ্ধে তহবিল বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই সহযোগীর। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, ইয়ানকিনার মরদেহ কালিনিনস্কি এলাকায় প্রথমে এক পথচারী দেখতে পান। এদিকে মেরিনা রাশিয়ার ওয়েস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের অর্থবিষয়ক পরিচালক ছিলেন। রাশিয়ার পাঁচটি ভৌগোলিক ব্যাটালিয়নের মধ্যে এটি একটি, যার কমান্ডার ইউক্রেন যুদ্ধ শুরুর পর বারবার পরিবর্তন করেছেন পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর পুতিন সংশ্লিষ্ট বেশ কয়েকজনের অস্বাভাবিক মৃত্যু হয়। কয়েক দিন আগেই রাশিয়ার সেনা কর্মকর্তা মেজর জেনারেল ভ্লাদিমির মাকারোভের মরদেহ উদ্ধার করা হয়। তাকে সম্প্রতি বরখাস্ত করেন রাশিয়ার প্রেসিডেন্ট। সূত্র: যুগান্তর

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×