হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঈদগড়-ঈদগাঁও সড়কে আবারো ২ যুবককে অপহরণ করে মুক্তিপন দাবী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪১ অপরাহ্ন

সোয়েব সাঈদ, রামু::

কক্সবাজারের ঈদগাঁও ও রামু উপজেলার ঈদগড় সড়ককে থামছে না অপহরণ সন্ত্রাস। মুক্তিপণে ২ মাছ ব্যবসায়িকে ছেড়ে দেয়ার ৫দিন পর আবারো ২ যুবককে অপহরণ করা হয়েছে। সড়কের ঈদগাঁও থানাধীন পাত্বারা নামক ঢালায় শুক্রবার, ১৭ ফেব্রæয়ারি রাত ১০ টায় এ অপহরণের ঘটনা ঘটে।

জানা গেছে- ওই সময় পাত্বারা ঢালা নামক স্থানে যাত্রীবাহি সিএনজি অটোরিকশা থামিয়ে ডাকাতদল ২ যুবক কে অপহরন করে নিয়ে যায়। অপহৃতরা হলেন- নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তুফান আলী পাড়া গ্রামের সৈয়দুল হকের পুত্র মোঃ রিফাত (২৩) ও আব্দুল গফুরের পুত্র আবু তাহের (২৫)।

অপহৃতদের স্বজনরা জানান- অপহৃত দুজনই রাবার বাগানের শ্রমিক। কক্সবাজার থেকে সিএনজি অটোরিকশা যোগে বাইশারী যাওয়ার পথে তারা অপহরণের শিকার হন। ব্যারিকেড দিয়ে অটোরিকশাটি আটকায় ডাকাতদল। পরে সিএনজি চালককে ছেড়ে দিলেও রিফাত ও আবু তাহেরকে অপহরণ করে পাহাড়ি অরণ্যে নিয়ে যায়।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

স্বজনরা আরও জানান- এ ঘটনার পর থেকে অপহরণকারিরা মুঠোফোনে তাদের ছেড়ে দেয়ার আশ^াসে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে এত মোটা অংকের টাকা দেয়াও সম্ভব নয়। একারণে তারা উদ্বেগ-উৎকন্ঠায় সময় পার করছেন।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির জানান- অপহরণের বিষয়টি তিনি শুনেছেন। এলাকাটি ডাকাত কবলিত এবং খুবই ঝুঁকিপূর্ণ। অপহৃত দুই যুবককে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এলাকাবাসীর জানান- গত এক মাসে ঈদগাও-ঈদগড় সড়কে ৬ জন অপহরণের শিকার হয়েছে। এর মধ্যে গত ১২ ফেব্রয়ারি এ ঘটনার ৫দিন পূর্বে একই স্থান থেকে অপহরণকারিরা ২ মাছ ব্যবসায়িকে অপহরণ করে ১৫ ঘন্টা আটক রাখার পর ১ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছিলেন। এলাকাবাসী ঈদগড় ও ঈদগাঁও সড়কে ডাকাতি-অপহরণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহনের দাবী জানিয়েছেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

ঈদগড়-ঈদগাঁও সড়কে আবারো ২ যুবককে অপহরণ করে মুক্তিপন দাবী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঈদগড়-ঈদগাঁও সড়কে আবারো ২ যুবককে অপহরণ করে মুক্তিপন দাবী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪১ অপরাহ্ন
Print Image
সোয়েব সাঈদ, রামু:: কক্সবাজারের ঈদগাঁও ও রামু উপজেলার ঈদগড় সড়ককে থামছে না অপহরণ সন্ত্রাস। মুক্তিপণে ২ মাছ ব্যবসায়িকে ছেড়ে দেয়ার ৫দিন পর আবারো ২ যুবককে অপহরণ করা হয়েছে। সড়কের ঈদগাঁও থানাধীন পাত্বারা নামক ঢালায় শুক্রবার, ১৭ ফেব্রæয়ারি রাত ১০ টায় এ অপহরণের ঘটনা ঘটে। জানা গেছে- ওই সময় পাত্বারা ঢালা নামক স্থানে যাত্রীবাহি সিএনজি অটোরিকশা থামিয়ে ডাকাতদল ২ যুবক কে অপহরন করে নিয়ে যায়। অপহৃতরা হলেন- নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তুফান আলী পাড়া গ্রামের সৈয়দুল হকের পুত্র মোঃ রিফাত (২৩) ও আব্দুল গফুরের পুত্র আবু তাহের (২৫)। অপহৃতদের স্বজনরা জানান- অপহৃত দুজনই রাবার বাগানের শ্রমিক। কক্সবাজার থেকে সিএনজি অটোরিকশা যোগে বাইশারী যাওয়ার পথে তারা অপহরণের শিকার হন। ব্যারিকেড দিয়ে অটোরিকশাটি আটকায় ডাকাতদল। পরে সিএনজি চালককে ছেড়ে দিলেও রিফাত ও আবু তাহেরকে অপহরণ করে পাহাড়ি অরণ্যে নিয়ে যায়। স্বজনরা আরও জানান- এ ঘটনার পর থেকে অপহরণকারিরা মুঠোফোনে তাদের ছেড়ে দেয়ার আশ^াসে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে এত মোটা অংকের টাকা দেয়াও সম্ভব নয়। একারণে তারা উদ্বেগ-উৎকন্ঠায় সময় পার করছেন। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির জানান- অপহরণের বিষয়টি তিনি শুনেছেন। এলাকাটি ডাকাত কবলিত এবং খুবই ঝুঁকিপূর্ণ। অপহৃত দুই যুবককে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসীর জানান- গত এক মাসে ঈদগাও-ঈদগড় সড়কে ৬ জন অপহরণের শিকার হয়েছে। এর মধ্যে গত ১২ ফেব্রয়ারি এ ঘটনার ৫দিন পূর্বে একই স্থান থেকে অপহরণকারিরা ২ মাছ ব্যবসায়িকে অপহরণ করে ১৫ ঘন্টা আটক রাখার পর ১ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছিলেন। এলাকাবাসী ঈদগড় ও ঈদগাঁও সড়কে ডাকাতি-অপহরণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহনের দাবী জানিয়েছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×