হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিউইয়র্কে বসে তাঁরা ভাবেন, তাঁদের ইচ্ছেমতো পৃথিবী চলবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করায় মার্কিন ধনকুবের জর্জ সোরেসকে কটাক্ষ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সোরেসের মন্তব্যের প্রেক্ষিতে জয়শঙ্কর তাকে ‘বুড়ো, ধনী, জেদি ও বিপজ্জনক’ আখ্যায়িত করে বলেন, ‘এ ধরনের মানুষ ভাবেন, তিনি যা মনে করেন, সেটাই ঠিক। সারা বিশ্ব সেই ভাবনাতেই চলবে।’

এস জয়শঙ্কর বলেন, ‘নিউইয়র্কে বসে এ ধরনের মানুষ ভাবেন, তাদের ইচ্ছেমতো পৃথিবী চলবে। এজন্য তারা প্রচুর অর্থ খরচ করেন। তারা মনে করেন, তাদের পছন্দমতো প্রার্থীরা যদি জেতে তবে নির্বাচন ভালো হয়েছে। আর তা না হলে সেই দেশের গণতন্ত্র খারাপ। মজার বিষয় হলো, তারা বোঝাতে চান, সমাজের স্বার্থে এসব করা হচ্ছে। বাস্তবে এটা ভণ্ডামি।’ খবর উইওন নিউজের

জয়শঙ্কর বলেন, ‘এ ধরনের কথাবার্তা আমাদের দুশ্চিন্তাগ্রস্ত রাখে। কারণ আমরা জানি, ঔপনিবেশিকতা কী। আমরা সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। বাইরের শক্তি নাক গলালে কী বিপদ হয়, তা আমাদের জানা।’

৯২ বছর বয়সী জর্জ সোরেস সম্প্রতি জার্মানির মিউনিখে এক আন্তর্জাতিক সম্মেলনে আদানি গোষ্ঠীকে কেন্দ্র করে গড়ে ওঠা বিতর্ক নিয়ে কথা বলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, আদানিকাণ্ডের ফলে ভারত সরকারের ওপর মোদির প্রভাব কমবে। আদানি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে শেয়ারবাজারে জালিয়াতি ও কারচুপির যেসব অভিযোগ উঠেছে, মোদিকে তার জবাবদিহি করতে হবে সংসদে ও বিনিয়োগকারীদের কাছে। ভারতে গণতন্ত্রের নবজাগরণ ঘটবে।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

সূত্র: সমকাল
আইএ/ ১৮ ফেব্রুয়ারি ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নিউইয়র্কে বসে তাঁরা ভাবেন, তাঁদের ইচ্ছেমতো পৃথিবী চলবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিউইয়র্কে বসে তাঁরা ভাবেন, তাঁদের ইচ্ছেমতো পৃথিবী চলবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করায় মার্কিন ধনকুবের জর্জ সোরেসকে কটাক্ষ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সোরেসের মন্তব্যের প্রেক্ষিতে জয়শঙ্কর তাকে ‘বুড়ো, ধনী, জেদি ও বিপজ্জনক’ আখ্যায়িত করে বলেন, ‘এ ধরনের মানুষ ভাবেন, তিনি যা মনে করেন, সেটাই ঠিক। সারা বিশ্ব সেই ভাবনাতেই চলবে।’ এস জয়শঙ্কর বলেন, ‘নিউইয়র্কে বসে এ ধরনের মানুষ ভাবেন, তাদের ইচ্ছেমতো পৃথিবী চলবে। এজন্য তারা প্রচুর অর্থ খরচ করেন। তারা মনে করেন, তাদের পছন্দমতো প্রার্থীরা যদি জেতে তবে নির্বাচন ভালো হয়েছে। আর তা না হলে সেই দেশের গণতন্ত্র খারাপ। মজার বিষয় হলো, তারা বোঝাতে চান, সমাজের স্বার্থে এসব করা হচ্ছে। বাস্তবে এটা ভণ্ডামি।’ খবর উইওন নিউজের জয়শঙ্কর বলেন, ‘এ ধরনের কথাবার্তা আমাদের দুশ্চিন্তাগ্রস্ত রাখে। কারণ আমরা জানি, ঔপনিবেশিকতা কী। আমরা সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। বাইরের শক্তি নাক গলালে কী বিপদ হয়, তা আমাদের জানা।’ ৯২ বছর বয়সী জর্জ সোরেস সম্প্রতি জার্মানির মিউনিখে এক আন্তর্জাতিক সম্মেলনে আদানি গোষ্ঠীকে কেন্দ্র করে গড়ে ওঠা বিতর্ক নিয়ে কথা বলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, আদানিকাণ্ডের ফলে ভারত সরকারের ওপর মোদির প্রভাব কমবে। আদানি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে শেয়ারবাজারে জালিয়াতি ও কারচুপির যেসব অভিযোগ উঠেছে, মোদিকে তার জবাবদিহি করতে হবে সংসদে ও বিনিয়োগকারীদের কাছে। ভারতে গণতন্ত্রের নবজাগরণ ঘটবে। সূত্র: সমকাল আইএ/ ১৮ ফেব্রুয়ারি ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×