হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চটপটি ব্যবসার আড়ালে ইয়াবা পাচার, আটক ২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন

 

আরফাত সানি, টেকনাফ::

কক্সবাজারের টেকনাফে চটপটি ব্যবসার আড়ালে চলছিল ইয়াবার কারবার। তবে শেষ রক্ষা হলো না চটপটির দোকানদার জহির আহমেদের (৩৭)।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে টেকনাফ সদরের মেরিন ড্রাইভের শিশু পার্ক সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন।

এসময় জহিরের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইসঙ্গে তার সহযোগী মোহাম্মদ করিম উল্লাহ( ২৫)-কে আটক করা হয়। জহির টেকনাফ সদরের খোনকার পাড়া এলাকার আব্দুস শুক্কুরের ছেলে এবং একই এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে করিম উল্লাহ।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা।

তিনি জানান, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে জহির আহমেদ ও তার সহযোগী কলিম উল্লাহকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। চটপটির দোকানদার জহির টেকনাফের একটি শীর্ষ ইয়াবা সিন্ডিকেটের মূল হোতা বলে জানা গেছে। তাকে আটক করায় তার সিন্ডিকেট সদস্যদের শনাক্ত করা সম্ভব হবে। তিনি আরও জানান- ইয়াবা ও আটক দুই আসামি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চটপটি ব্যবসার আড়ালে ইয়াবা পাচার, আটক ২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চটপটি ব্যবসার আড়ালে ইয়াবা পাচার, আটক ২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1]   আরফাত সানি, টেকনাফ:: কক্সবাজারের টেকনাফে চটপটি ব্যবসার আড়ালে চলছিল ইয়াবার কারবার। তবে শেষ রক্ষা হলো না চটপটির দোকানদার জহির আহমেদের (৩৭)। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে টেকনাফ সদরের মেরিন ড্রাইভের শিশু পার্ক সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন। এসময় জহিরের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইসঙ্গে তার সহযোগী মোহাম্মদ করিম উল্লাহ( ২৫)-কে আটক করা হয়। জহির টেকনাফ সদরের খোনকার পাড়া এলাকার আব্দুস শুক্কুরের ছেলে এবং একই এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে করিম উল্লাহ। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা। তিনি জানান, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে জহির আহমেদ ও তার সহযোগী কলিম উল্লাহকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। চটপটির দোকানদার জহির টেকনাফের একটি শীর্ষ ইয়াবা সিন্ডিকেটের মূল হোতা বলে জানা গেছে। তাকে আটক করায় তার সিন্ডিকেট সদস্যদের শনাক্ত করা সম্ভব হবে। তিনি আরও জানান- ইয়াবা ও আটক দুই আসামি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×