হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ওয়ানডে বিশ্বকাপের সেমিতে খেলা উচিত আমাদের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


ঢাকা, ২২ ফেব্রুয়ারি – চলতি বছরের অক্টোবরে ভারতে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে পরবর্তী আসরে বাংলাদেশ দলের অন্তত সেমিফাইনাল খেলা উচিত বলে মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন এ কথা বলেন। এর আগে দ্বিতীয় দফায় জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়া চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বৈঠক করেন বিসিবি প্রধান।

বিশ্বকাপ প্রসঙ্গে পাপন বলেন, আসলে এক্সপেক্টেশন তো সবসময় অনেক বেশি থাকে, কিন্তু লাভ তো হয় না। এখন পর্যন্ত যে ধরনের আশা আমাদের ছিল তেমন কিছু তো বিশ্বকাপে দেখিনি। অবশ্য টি-টোয়েন্টিতে আমরা অনেক দুর্বল। যেহেতু ওয়ানডেতে অন্যান্য দুটো ফরম্যাট থেকে ভালো খেলে আসছি বা ভালো পরফর্ম করে আসছি। এ কারণে আমাদের চাওয়া পাওয়া একটু বেশিই থাকে।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

সাকিব-তামিদের কাছে প্রতিবেশি দেশ ভারতের কন্ডিশন অনেকটাই পরিচিত। এটাই বাংলাদেশ দলের ব্যাপারে পাপনকে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে।

তিনি বলেন, বড় কথা হচ্ছে এই সাবকন্টিনেন্টে খেলা। আমি মনে করি, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। কাজেই আমাদের দেশের সঙ্গে খুব একটা আহামরি পার্থক্য হবে বলে আমার মনে হয় না। কিছু কিছু তো পার্থক্য থাকতেই পারে, যেহেতু একেকটা উইকেট বা স্টেডিয়াম একেক রকম।

বিসিবি সভাপতি বলেন, তারপরও ওভারঅল যদি বলেন, আমার মনে হয় সাবকন্টিনেন্টে আমাদের দেশের মতোই উইকেট হবে। এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। সেহেতু ভালো করার সুযোগ আমাদের অনেক বেশি।

ভারতের অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলকে নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে পাপন বলেন, আমার ধারণা, আমাদের কমপক্ষে সেমিফাইনালে যাওয়া উচিত। আমাদের প্রাথমিক টার্গেট করা উচিত, আমরা সেমিফাইনালে খেলব। তারপর পরবর্তী স্টেপ।

সূত্র: সমকাল
আইএ/ ২২ ফেব্রুয়ারি ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ওয়ানডে বিশ্বকাপের সেমিতে খেলা উচিত আমাদের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ওয়ানডে বিশ্বকাপের সেমিতে খেলা উচিত আমাদের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ ফেব্রুয়ারি – চলতি বছরের অক্টোবরে ভারতে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে পরবর্তী আসরে বাংলাদেশ দলের অন্তত সেমিফাইনাল খেলা উচিত বলে মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।আজ বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন এ কথা বলেন। এর আগে দ্বিতীয় দফায় জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়া চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বৈঠক করেন বিসিবি প্রধান। বিশ্বকাপ প্রসঙ্গে পাপন বলেন, আসলে এক্সপেক্টেশন তো সবসময় অনেক বেশি থাকে, কিন্তু লাভ তো হয় না। এখন পর্যন্ত যে ধরনের আশা আমাদের ছিল তেমন কিছু তো বিশ্বকাপে দেখিনি। অবশ্য টি-টোয়েন্টিতে আমরা অনেক দুর্বল। যেহেতু ওয়ানডেতে অন্যান্য দুটো ফরম্যাট থেকে ভালো খেলে আসছি বা ভালো পরফর্ম করে আসছি। এ কারণে আমাদের চাওয়া পাওয়া একটু বেশিই থাকে। সাকিব-তামিদের কাছে প্রতিবেশি দেশ ভারতের কন্ডিশন অনেকটাই পরিচিত। এটাই বাংলাদেশ দলের ব্যাপারে পাপনকে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে। তিনি বলেন, বড় কথা হচ্ছে এই সাবকন্টিনেন্টে খেলা। আমি মনে করি, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। কাজেই আমাদের দেশের সঙ্গে খুব একটা আহামরি পার্থক্য হবে বলে আমার মনে হয় না। কিছু কিছু তো পার্থক্য থাকতেই পারে, যেহেতু একেকটা উইকেট বা স্টেডিয়াম একেক রকম। বিসিবি সভাপতি বলেন, তারপরও ওভারঅল যদি বলেন, আমার মনে হয় সাবকন্টিনেন্টে আমাদের দেশের মতোই উইকেট হবে। এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। সেহেতু ভালো করার সুযোগ আমাদের অনেক বেশি। ভারতের অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলকে নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে পাপন বলেন, আমার ধারণা, আমাদের কমপক্ষে সেমিফাইনালে যাওয়া উচিত। আমাদের প্রাথমিক টার্গেট করা উচিত, আমরা সেমিফাইনালে খেলব। তারপর পরবর্তী স্টেপ। সূত্র: সমকালআইএ/ ২২ ফেব্রুয়ারি ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×