হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অনাস্থা ভোটে পদ হারালেন মার্কিন স্পিকার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ০৪ অক্টোবর – মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে তার পদ হারিয়েছেন। তার দল রিপাবলিকান পার্টির একজন আইনপ্রণেতার তোলা এই প্রস্তাবের পক্ষে পড়েছে ২১৬ ভোট অপরদিকে তার বিরুদ্ধে পড়েছে ২১০ ভোট। ডেমোক্রেট আইনপ্রণেতারাও এই প্রস্তাবে সমর্থন জানান। প্রস্তাবটি পাসের মধ্য দিয়ে স্পিকার হিসেবে ম্যাকার্থির ২৬৯ দিনের দায়িত্বের অবসান ঘটল। ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবারের মতো স্পিকারের পদ হারানোর ঘটনা ঘটল।

বুধবার (৪ অক্টোবর) কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নজিরবিহীন এই ভোটে রিপাবলিকান পার্টিতে ক্রমবর্ধমান অশান্তির দিকে ঠেলে দিবে বলে ধারণা করা হচ্ছে। রিপাবলিকানদের মধ্যে কট্টরপন্থি নেতা হিসেবে পরিচিত ম্যাট গ্যাটেজ। ম্যাকার্থির সঙ্গে আগে থেকেই দ্বন্দ্ব রয়েছে তার। পুরোনো দ্বন্দ্ব দেখা দেয় নতুন করে।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রে শাটডাউন এড়াতে তহবিল বিল পাসে ভূমিকা রেখে আলোচনায় ছিলেন ম্যাকার্থি। কিন্তু দুদিন না যেতেই সোমবার তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গ্যাটেজ।

এই ঘটনার পরেই রিপাবলিকান আইনপ্রণেতা প্যাট্রিক ম্যাকহেনরিকে ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে ঘোষণা করা হয়েছে।

সোমবারের বক্তব্যে ইউক্রেনে তহবিলসংক্রান্ত হোয়াইট হাউসের সঙ্গে গোপনে একটি চুক্তিতে যাওয়ার জন্য ম্যাকার্থির বিরুদ্ধে অভিযোগ আনেন গ্যাটেজ। যদিও বিষয়টি অস্বীকার করে স্পিকার ম্যাকার্থি বলেন, ইউক্রেন ইস্যুতে আলাদা কোনো চুক্তি হয়নি। তবে শাটডাউন ঠেকাতে তহবিলটি পাস করা নিয়েই কেভিন ম্যাকার্থির ওপর কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা ক্ষুব্ধ হন।

যুক্তরাষ্ট্রে ক্ষমতার অনুসারে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পর স্পিকারের অবস্থান। আইন প্রণয়ন, কংগ্রেস কমিটির কার্যভার নিয়ন্ত্রণ এবং হোয়াইট হাউসে প্রেসিডেন্টের এজেন্ডা তৈরি কিংবা বাতিলের ক্ষমতাও রাখেন তিনি। এর আগে, ১৫ দফার চেষ্টায় মার্কিন কংগ্রেসের স্পিকার নির্বাচিত হন কেভিন ম্যাকার্থি। সে সময় যেসব রিপাবলিকান আইনপ্রণেতা তার বিরোধিতা করেছিলেন তাদের মধ্যে ম্যাট গেটজ অন্যতম।

সূত্র: কালবেলা
আইএ/ ০৪ অক্টোবর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অনাস্থা ভোটে পদ হারালেন মার্কিন স্পিকার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অনাস্থা ভোটে পদ হারালেন মার্কিন স্পিকার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ০৪ অক্টোবর – মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে তার পদ হারিয়েছেন। তার দল রিপাবলিকান পার্টির একজন আইনপ্রণেতার তোলা এই প্রস্তাবের পক্ষে পড়েছে ২১৬ ভোট অপরদিকে তার বিরুদ্ধে পড়েছে ২১০ ভোট। ডেমোক্রেট আইনপ্রণেতারাও এই প্রস্তাবে সমর্থন জানান। প্রস্তাবটি পাসের মধ্য দিয়ে স্পিকার হিসেবে ম্যাকার্থির ২৬৯ দিনের দায়িত্বের অবসান ঘটল। ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবারের মতো স্পিকারের পদ হারানোর ঘটনা ঘটল। বুধবার (৪ অক্টোবর) কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নজিরবিহীন এই ভোটে রিপাবলিকান পার্টিতে ক্রমবর্ধমান অশান্তির দিকে ঠেলে দিবে বলে ধারণা করা হচ্ছে। রিপাবলিকানদের মধ্যে কট্টরপন্থি নেতা হিসেবে পরিচিত ম্যাট গ্যাটেজ। ম্যাকার্থির সঙ্গে আগে থেকেই দ্বন্দ্ব রয়েছে তার। পুরোনো দ্বন্দ্ব দেখা দেয় নতুন করে। শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রে শাটডাউন এড়াতে তহবিল বিল পাসে ভূমিকা রেখে আলোচনায় ছিলেন ম্যাকার্থি। কিন্তু দুদিন না যেতেই সোমবার তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গ্যাটেজ। এই ঘটনার পরেই রিপাবলিকান আইনপ্রণেতা প্যাট্রিক ম্যাকহেনরিকে ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে ঘোষণা করা হয়েছে। সোমবারের বক্তব্যে ইউক্রেনে তহবিলসংক্রান্ত হোয়াইট হাউসের সঙ্গে গোপনে একটি চুক্তিতে যাওয়ার জন্য ম্যাকার্থির বিরুদ্ধে অভিযোগ আনেন গ্যাটেজ। যদিও বিষয়টি অস্বীকার করে স্পিকার ম্যাকার্থি বলেন, ইউক্রেন ইস্যুতে আলাদা কোনো চুক্তি হয়নি। তবে শাটডাউন ঠেকাতে তহবিলটি পাস করা নিয়েই কেভিন ম্যাকার্থির ওপর কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা ক্ষুব্ধ হন। যুক্তরাষ্ট্রে ক্ষমতার অনুসারে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পর স্পিকারের অবস্থান। আইন প্রণয়ন, কংগ্রেস কমিটির কার্যভার নিয়ন্ত্রণ এবং হোয়াইট হাউসে প্রেসিডেন্টের এজেন্ডা তৈরি কিংবা বাতিলের ক্ষমতাও রাখেন তিনি। এর আগে, ১৫ দফার চেষ্টায় মার্কিন কংগ্রেসের স্পিকার নির্বাচিত হন কেভিন ম্যাকার্থি। সে সময় যেসব রিপাবলিকান আইনপ্রণেতা তার বিরোধিতা করেছিলেন তাদের মধ্যে ম্যাট গেটজ অন্যতম। সূত্র: কালবেলাআইএ/ ০৪ অক্টোবর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×