হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নুর ও তার সহকর্মীদের ওপর হামলা পরিকল্পিত হত্যার ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন


ঢাকা, ৩০ আগস্ট – হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও তার সহকর্মীদের ওপর হামলা পরিকল্পিত হত্যার ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।

শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন

কক্সবাজারে মানি লন্ডারিং মামলার পলাতক আসামি গ্রেফতার

মামুনুল হক বলেন, যেভাবে হামলা হয়েছে তাতে স্পষ্ট আমরা রাজনৈতিকভাবে আমাদের জীবন নিয়ে সংকটে আছি। এই হামলা মনে করিয়ে দিয়েছে, পুলিশের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরাসরি জাতীয় মিডিয়ার সামনে একজন শীর্ষ রাজনৈতিক নেতার ওপর হামলা চালাতে পারে– এটি সভ্য পৃথিবীতে অকল্পনীয়।

তিনি অভিযোগ করেন, পরাজিত শক্তি জুলাই বিপ্লবীদের কাছ থেকে প্রতিশোধ নিতে বারবার উদগ্রীব হয়ে উঠেছে।

হেফাজতের যুগ্ম মহাসচিব বলেন, আজ ভিপি নুরুল হক নুর, তার সেক্রেটারি রাশেদ খান ও নেতাকর্মীদের ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তাদের ক্ষতবিক্ষত করে হাসপাতালে পাঠানো হয়েছে– এটি আসলে একটি টেস্ট কেস। তারা যদি এভাবে পার পেয়ে যায়, তবে জুলাই বিপ্লবের কোনো অংশীজনই নিরাপদ থাকবে না।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩০ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নুর ও তার সহকর্মীদের ওপর হামলা পরিকল্পিত হত্যার ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নুর ও তার সহকর্মীদের ওপর হামলা পরিকল্পিত হত্যার ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ আগস্ট – হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও তার সহকর্মীদের ওপর হামলা পরিকল্পিত হত্যার ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।মামুনুল হক বলেন, যেভাবে হামলা হয়েছে তাতে স্পষ্ট আমরা রাজনৈতিকভাবে আমাদের জীবন নিয়ে সংকটে আছি। এই হামলা মনে করিয়ে দিয়েছে, পুলিশের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরাসরি জাতীয় মিডিয়ার সামনে একজন শীর্ষ রাজনৈতিক নেতার ওপর হামলা চালাতে পারে– এটি সভ্য পৃথিবীতে অকল্পনীয়।তিনি অভিযোগ করেন, পরাজিত শক্তি জুলাই বিপ্লবীদের কাছ থেকে প্রতিশোধ নিতে বারবার উদগ্রীব হয়ে উঠেছে।হেফাজতের যুগ্ম মহাসচিব বলেন, আজ ভিপি নুরুল হক নুর, তার সেক্রেটারি রাশেদ খান ও নেতাকর্মীদের ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তাদের ক্ষতবিক্ষত করে হাসপাতালে পাঠানো হয়েছে– এটি আসলে একটি টেস্ট কেস। তারা যদি এভাবে পার পেয়ে যায়, তবে জুলাই বিপ্লবের কোনো অংশীজনই নিরাপদ থাকবে না।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ৩০ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×