হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১০:০১ অপরাহ্ন


ঢাকা, ২১ অক্টোবর – আগামী সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে বর্তমান অন্তর্বর্তী সরকার থেকে দলীয় লোকদের অপসারণ করে একে তত্ত্বাবধায়ক সরকারে রূপ দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২১ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠকে এ দাবি জানানো হয়।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন অর্থবহ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন তা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারকে এখন তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার বলতে যা বোঝায়, সেই ভূমিকায় তাদের যেতে হবে। সেজন্য প্রথমেই যে বিষয়টির প্রয়োজন হবে তা হচ্ছে সরকার, বিচার বিভাগ ও প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে।

মির্জা ফখরুল বলেন, সচিবালয় থেকে চিহ্নিত ফ্যাসিস্টের দোসরদের সরিয়ে ফেলতে হবে। বিশেষ করে জেলা প্রশাসনেও নিরপেক্ষ লোক দিতে হবে। পুলিশের নিয়োগের ক্ষেত্রে, বিশেষ করে নতুন নিয়োগ বা পদোন্নতি দিতে হবে একদম নিরপেক্ষ অবস্থান থেকে। উচ্চ আদালতে এখনো যেসব ফ্যাসিবাদের দোসর আছেন তাদের সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদিও এটি বিচার বিভাগের ব্যাপার। তারপরও প্রধান উপদেষ্টা যেহেতু সবকিছুর দায়িত্বে আছেন, তাই তার কাছে এগুলো জানানো হয়েছে।

‘সরকার প্রধানকে আমরা আমাদের উদ্বেগের বিষয়গুলো বলেছি। সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় রাখার জন্য বলেছি। সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন, তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়েছি,’ যোগ করেন বিএনপি মহাসচিব।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১০:০১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২১ অক্টোবর – আগামী সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে বর্তমান অন্তর্বর্তী সরকার থেকে দলীয় লোকদের অপসারণ করে একে তত্ত্বাবধায়ক সরকারে রূপ দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি।মঙ্গলবার (২১ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠকে এ দাবি জানানো হয়।ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন অর্থবহ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন তা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারকে এখন তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার বলতে যা বোঝায়, সেই ভূমিকায় তাদের যেতে হবে। সেজন্য প্রথমেই যে বিষয়টির প্রয়োজন হবে তা হচ্ছে সরকার, বিচার বিভাগ ও প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে।মির্জা ফখরুল বলেন, সচিবালয় থেকে চিহ্নিত ফ্যাসিস্টের দোসরদের সরিয়ে ফেলতে হবে। বিশেষ করে জেলা প্রশাসনেও নিরপেক্ষ লোক দিতে হবে। পুলিশের নিয়োগের ক্ষেত্রে, বিশেষ করে নতুন নিয়োগ বা পদোন্নতি দিতে হবে একদম নিরপেক্ষ অবস্থান থেকে। উচ্চ আদালতে এখনো যেসব ফ্যাসিবাদের দোসর আছেন তাদের সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদিও এটি বিচার বিভাগের ব্যাপার। তারপরও প্রধান উপদেষ্টা যেহেতু সবকিছুর দায়িত্বে আছেন, তাই তার কাছে এগুলো জানানো হয়েছে।‘সরকার প্রধানকে আমরা আমাদের উদ্বেগের বিষয়গুলো বলেছি। সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় রাখার জন্য বলেছি। সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন, তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়েছি,’ যোগ করেন বিএনপি মহাসচিব। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×