হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কঙ্গোতে বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রতিস্থাপন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন


ঢাকা, ২৬ জানুয়ারি – বাংলাদেশ বিমান বাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট কন্টিনজেন্ট প্রতিস্থাপন কার্যক্রম শুরু করেছে। মোট ৬২ জন শান্তিরক্ষী সদস্য নতুন কন্টিনজেন্ট হিসেবে কঙ্গোতে মোতায়েন হচ্ছেন।

প্রথম ধাপে বিমান বাহিনীর ৩৫ জন সদস্য রোববার (২৫ জানুয়ারি) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কঙ্গোর উদ্দেশ্যে যাত্রা করেন। বাকি ২৭ জন সদস্য আগামী ২ ফেব্রুয়ারি একই এয়ারলাইন্সের মাধ্যমে ঢাকা ত্যাগ করবেন।

আরও পড়ুন

ইরানের হামলার আশঙ্কায় সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে মার্কিন কূটনীতিকদের সরাচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ বিমান বাহিনীর এই কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ সেলিম জাভেদ। কঙ্গোতে বাংলাদেশ বিমান বাহিনী শান্তিরক্ষা মিশনে তাদের দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার মাধ্যমে স্থানীয় সরকার ও জনগণের আস্থা অর্জন করেছেন।

বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ২০ জানুয়ারি কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের ব্রিফিং ও মোনাজাত অনুষ্ঠানে তাদের দায়িত্বের প্রতি সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব প্রদর্শনের আহ্বান জানান।

এনএন/ ২৬ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কঙ্গোতে বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রতিস্থাপন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কঙ্গোতে বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রতিস্থাপন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৬ জানুয়ারি – বাংলাদেশ বিমান বাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট কন্টিনজেন্ট প্রতিস্থাপন কার্যক্রম শুরু করেছে। মোট ৬২ জন শান্তিরক্ষী সদস্য নতুন কন্টিনজেন্ট হিসেবে কঙ্গোতে মোতায়েন হচ্ছেন।প্রথম ধাপে বিমান বাহিনীর ৩৫ জন সদস্য রোববার (২৫ জানুয়ারি) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কঙ্গোর উদ্দেশ্যে যাত্রা করেন। বাকি ২৭ জন সদস্য আগামী ২ ফেব্রুয়ারি একই এয়ারলাইন্সের মাধ্যমে ঢাকা ত্যাগ করবেন।বাংলাদেশ বিমান বাহিনীর এই কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ সেলিম জাভেদ। কঙ্গোতে বাংলাদেশ বিমান বাহিনী শান্তিরক্ষা মিশনে তাদের দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার মাধ্যমে স্থানীয় সরকার ও জনগণের আস্থা অর্জন করেছেন।বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ২০ জানুয়ারি কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের ব্রিফিং ও মোনাজাত অনুষ্ঠানে তাদের দায়িত্বের প্রতি সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব প্রদর্শনের আহ্বান জানান।এনএন/ ২৬ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×