হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘অপরাধমূলক কর্মকাণ্ডের’ জন্য পুতিনের সাজা হওয়া উচিত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৪ মে ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন


কিয়েভ, ০৪ মে – ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাজা পাওয়া উচিত। নেদ্যারল্যান্ডস সফরে গিয়ে দেশটির রাজধানী দ্য হেগে ভাষণে আজ বৃহস্পতিবার এ কথা বলেন জেলেনস্কি। খবর: বিবিসি’র।

আন্তর্জাতিক অপরাধ আদালতের শহর দ্য হেগে জেলেনস্কি বলেন, ‘হেগে আমরা সবাই ভিন্ন এক ভ্লাদিমির পুতিনকে দেখতে চাই। তার অপরাধমূলক কাজের জন্য তিনি নিষেধাজ্ঞা পাওয়ার যোগ্য। আমি নিশ্চিত, আমরা যখন জিতব, এটি ঘটবে।’

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাৎসি জার্মানির বিচারে যেভাবে ন্যুরেমবার্গে যে দৃষ্টান্ত স্থাপন হয়েছিল, রাশিয়ার ‘আগ্রাসনমূলক অপরাধের’ বিচার করতেও তেমন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল স্থাপনের দাবি জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

যুদ্ধাপরাধের ঘটনার তালিকা দেন ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, গতমাসে অর্থাৎ শুধু এপ্রিলেই ছয় হাজার যুদ্ধাপরাধ ঘটিয়েছে রাশিয়া। এসব ঘটনায় ১১ শিশুসহ ২০৭ জন ইউক্রেনীয় নিহত হয়েছে।

নেদারল্যান্ডস সফরে গিয়ে দেশটি থেকে পাওয়া অস্ত্রের জন্য ধন্যবাদও জানান ভলোদিমির জেলেনস্কি।

ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘যুদ্ধটা আমরা চাইনি, এখন আমাদের এটির শেষ দেখতে হবে এবং এটি আমরা করে ছাড়ব।’

মস্কোয় ক্রেমলিনে ড্রোন হামলার অভিযোগের পরদিনই নেদারল্যান্ডস সফর করলেন ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া বলছে, ইউক্রেন ভ্লাদিমির পুতিনকে হত্যার জন্য ড্রোন হামলা চালিয়েছে। এদিকে আজ কিয়েভজুড়ে বিমান হামলা চালিয়েছে রাশিয়া।

সূত্র: সমকাল
এম ইউ/০৪ মে ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘অপরাধমূলক কর্মকাণ্ডের’ জন্য পুতিনের সাজা হওয়া উচিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘অপরাধমূলক কর্মকাণ্ডের’ জন্য পুতিনের সাজা হওয়া উচিত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ মে ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কিয়েভ, ০৪ মে – ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাজা পাওয়া উচিত। নেদ্যারল্যান্ডস সফরে গিয়ে দেশটির রাজধানী দ্য হেগে ভাষণে আজ বৃহস্পতিবার এ কথা বলেন জেলেনস্কি। খবর: বিবিসি’র। আন্তর্জাতিক অপরাধ আদালতের শহর দ্য হেগে জেলেনস্কি বলেন, ‘হেগে আমরা সবাই ভিন্ন এক ভ্লাদিমির পুতিনকে দেখতে চাই। তার অপরাধমূলক কাজের জন্য তিনি নিষেধাজ্ঞা পাওয়ার যোগ্য। আমি নিশ্চিত, আমরা যখন জিতব, এটি ঘটবে।’ নাৎসি জার্মানির বিচারে যেভাবে ন্যুরেমবার্গে যে দৃষ্টান্ত স্থাপন হয়েছিল, রাশিয়ার ‘আগ্রাসনমূলক অপরাধের’ বিচার করতেও তেমন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল স্থাপনের দাবি জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। যুদ্ধাপরাধের ঘটনার তালিকা দেন ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, গতমাসে অর্থাৎ শুধু এপ্রিলেই ছয় হাজার যুদ্ধাপরাধ ঘটিয়েছে রাশিয়া। এসব ঘটনায় ১১ শিশুসহ ২০৭ জন ইউক্রেনীয় নিহত হয়েছে। নেদারল্যান্ডস সফরে গিয়ে দেশটি থেকে পাওয়া অস্ত্রের জন্য ধন্যবাদও জানান ভলোদিমির জেলেনস্কি। ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘যুদ্ধটা আমরা চাইনি, এখন আমাদের এটির শেষ দেখতে হবে এবং এটি আমরা করে ছাড়ব।’ মস্কোয় ক্রেমলিনে ড্রোন হামলার অভিযোগের পরদিনই নেদারল্যান্ডস সফর করলেন ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া বলছে, ইউক্রেন ভ্লাদিমির পুতিনকে হত্যার জন্য ড্রোন হামলা চালিয়েছে। এদিকে আজ কিয়েভজুড়ে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। সূত্র: সমকালএম ইউ/০৪ মে ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×