হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অপরিশোধিত তেলের সংকটে ইস্টার্ন রিফাইনারির পরিশোধন কার্যক্রম বন্ধ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন




চট্টগ্রাম, ১৪ এপ্রিল – দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড অপরিশোধিত তেলের তীব্র সংকটের কারণে তাদের পরিশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

সোমবার বিকেলে প্রতিষ্ঠানটির সর্বশেষ পরিশোধন কার্যক্রম পরিচালিত হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

আরও পড়ুন

পটুয়াখালীতে মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় পুলিশসহ আহত ২

আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহের আগে রিফাইনারির ক্রুড প্রসেসিং ইউনিট পুনরায় চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে এই বন্ধকালীন সময়ে প্রতিষ্ঠানটিতে নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে।

ইস্টার্ন রিফাইনারির এক কর্মকর্তা জানান, বর্তমানে ক্রুড প্রসেসিং ইউনিট বন্ধ থাকলেও এলপি গ্যাস, পেট্রোল এবং বিটুমিন উৎপাদন অব্যাহত রয়েছে। পুরো শোধনাগারের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার যে খবর ছড়িয়েছে তা সঠিক নয়।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাতের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং পাইপলাইনে জমে থাকা প্রায় পাঁচ হাজার টন এবং শোধনাগারের ট্যাংকের তলানিতে থাকা ডেড স্টক ব্যবহার করে কিছুদিন উৎপাদন সচল রাখা হয়েছিল। কিন্তু এপ্রিলের প্রথম সপ্তাহে মূল মজুত শেষ হয়ে যাওয়ার পর এসব বিকল্প উৎস দিয়ে কাজ চালানো হচ্ছিল। শেষ পর্যন্ত সেই মজুতও ফুরিয়ে যাওয়ায় পরিশোধন কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তথ্য অনুযায়ী, দেশে প্রতি বছর ৬৮ থেকে ৭০ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হয়। বাকি চাহিদা পূরণে ভারত ও চীন থেকে পরিশোধিত তেল আমদানি করতে হয়।

এনএন/ ১৪ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

অপরিশোধিত তেলের সংকটে ইস্টার্ন রিফাইনারির পরিশোধন কার্যক্রম বন্ধ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অপরিশোধিত তেলের সংকটে ইস্টার্ন রিফাইনারির পরিশোধন কার্যক্রম বন্ধ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ১৪ এপ্রিল – দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড অপরিশোধিত তেলের তীব্র সংকটের কারণে তাদের পরিশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।সোমবার বিকেলে প্রতিষ্ঠানটির সর্বশেষ পরিশোধন কার্যক্রম পরিচালিত হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহের আগে রিফাইনারির ক্রুড প্রসেসিং ইউনিট পুনরায় চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে এই বন্ধকালীন সময়ে প্রতিষ্ঠানটিতে নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে।ইস্টার্ন রিফাইনারির এক কর্মকর্তা জানান, বর্তমানে ক্রুড প্রসেসিং ইউনিট বন্ধ থাকলেও এলপি গ্যাস, পেট্রোল এবং বিটুমিন উৎপাদন অব্যাহত রয়েছে। পুরো শোধনাগারের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার যে খবর ছড়িয়েছে তা সঠিক নয়।এ বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাতের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।এর আগে কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং পাইপলাইনে জমে থাকা প্রায় পাঁচ হাজার টন এবং শোধনাগারের ট্যাংকের তলানিতে থাকা ডেড স্টক ব্যবহার করে কিছুদিন উৎপাদন সচল রাখা হয়েছিল। কিন্তু এপ্রিলের প্রথম সপ্তাহে মূল মজুত শেষ হয়ে যাওয়ার পর এসব বিকল্প উৎস দিয়ে কাজ চালানো হচ্ছিল। শেষ পর্যন্ত সেই মজুতও ফুরিয়ে যাওয়ায় পরিশোধন কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তথ্য অনুযায়ী, দেশে প্রতি বছর ৬৮ থেকে ৭০ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হয়। বাকি চাহিদা পূরণে ভারত ও চীন থেকে পরিশোধিত তেল আমদানি করতে হয়।এনএন/ ১৪ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×