ব্রাসেলস,২৪ অক্টোবর- অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলে ফিরছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো গাউচো। ৪৬ বছর বয়সী এই তারকা ইতালির সিরি-সি লিগের দল র্যাভেনার হয়ে মাঠে নামতে যাচ্ছেন। আগামী ১৫ নভেম্বর ফরলি এফসির বিপক্ষে বহুল আলোচিত ডার্বি ম্যাচে খেলবেন ড্রিবলিংয়ের জাদুতে ভক্তদের মুগ্ধ করা এই ফুটবলার।
গত জুনে প্রথমবারের মতো ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিলেন ২০০২ সালের বিশ্বকাপজয়ী এই তারকা। অবশেষে শুক্রবার নতুন ক্লাবের জার্সিতে মাঠে নামার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেন তিনি। এর আগে পেশাদার ক্যারিয়ারে ২০১৫ সালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে শেষবার মাঠে খেলেছিলেন ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকা।
এক বিজ্ঞপ্তিতে সিরি-সি লিগের ক্লাব র্যাভেনা জানিয়েছে, এটি এমন একটি আয়োজন, যা পুরো বিশ্বের নজর স্তাদিও ব্রুনো বেনেত্তির দিকে নিয়ে যাবে। অনেকে হয়তো বিষয়টিকে অবিশ্বাস্য বলে মনে করেছিলেন। তবে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে ফুটবলের এক রোমাঞ্চকর প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। আবারও ফিরে আসছে সেই জাদু, চেনা হাসি আর অসাধারণ প্রতিভা।
ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতায় সূচি পরিবর্তন, ব্যালন ডি’অরে পিএসজির তারকাদের উপস্থিতি অনিশ্চিত
ইতালির এমিলিয়া-রোমাগনা অঞ্চলে অবস্থিত মাত্র ১২ হাজার দর্শক ধারণক্ষমতার ছোট ক্লাব র্যাভেনা এত দিন বিশ্ব ফুটবলে তেমন পরিচিত ছিল না। তবে রোনালদিনহো যোগ দেওয়ায় রাতারাতি আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে এসেছে দলটি। ২০২৪ সালে শিল্পপতি ইগ্নাজিও চিপ্রিয়ানি ক্লাবটি কিনে নেন। বিশ্বখ্যাত এই ব্রাজিলিয়ান ফুটবলারকে তিনি নিজের শৈশবের আইকন হিসেবে মনে করেন। চিপ্রিয়ানির বিশ্বাস, রোনালদিনহোর আগমন ক্লাবটিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
পুরনো স্মৃতি ও সম্পর্কের টানেই এই ক্লাবে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন সাবেক এসি মিলান, বার্সেলোনা ও পিএসজি তারকা রোনালদিনহো। এক সাক্ষাৎকারে তিনি বলেন, চিপ্রিয়ানি পরিবার এবং বন্ধুদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কারণেই এই সুযোগ তৈরি হয়েছে। তিনি আরও বলেন, ‘আমি রোমাঞ্চ অনুভব করছি এবং আশা করি র্যাভেনার সঙ্গে আমাদের নতুন এই যাত্রা সফল হবে।’
এস এম/ ২৪ অক্টোবর ২০২৬
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: অবসরের প্রায় এক যুগ পর ইতালির ক্লাব র্যাভেনার হয়ে মাঠে ফিরছেন রোনালদিনহো সম্পর্কিত তথ্য কী?
উত্তর: রোনালদিনহো ব্রাসেলস,২৪ অক্টোবর- অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলে ফিরছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো গাউচো। ৪৬ । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন