হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অবুঝ ৪শিশু সন্তানকে নিয়ে অনিশ্চিত জীবনের অন্ধকার দেখছেন চকরিয়ায় নিহত ইউনুছের স্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৯ এপ্রিল ২০২২, ১০:০২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়ায় তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে কিল-ঘুষির আঘাতে মোহাম্মদ ইউনুছ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৮এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মইক্যাঘোনা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ইউনুছ ওই এলাকার মোহাম্মদের ছেলে। তিনি পেশায় দিনমুজুর। হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অপরদিকে হঠাৎ করে স্বামীর মৃত্যুর ঘটনায় অবুঝ ৪শিশু সন্তানকে নিয়ে অনিশ্চিত জীবনের অন্ধকার দেখছেন নিহত ইউনুছের স্ত্রী। গতকাল চকরিয়া থানা প্রাঙ্গনে স্বামীর মরদেহ নিয়ে এসে চার শিশু সন্তানকে নিয়ে হতবাক হয়ে পড়েন এই নারী। ওইসময় সেখানে শোকবিহবল পরিবেশ সৃষ্টি হয়।
স্থানীয় লোকজন জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হারবাং ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের মইক্যঘোনা পাহাড়ি এলাকার ইউছুপের দোকানের সামনে মোহাম্মদ ইউনুছ, একই এলাকার নুরনব্বী ও জকিরসহ আরও কয়েকজনের মধ্যে তর্কাতর্কি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে প্রতিপক্ষের কিল-ঘুষিতে মোহাম্মদ ইউনুছ ঘটনাস্থলে মারা যায়।
হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ বলেন, মারামারির ঘটনায় ইউনুছ নামের এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। পরে চকরিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজিব সরকার বলেন, সামান্য কথা কাটাকাটির জের ধরে নিহতের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

অবুঝ ৪শিশু সন্তানকে নিয়ে অনিশ্চিত জীবনের অন্ধকার দেখছেন চকরিয়ায় নিহত ইউনুছের স্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অবুঝ ৪শিশু সন্তানকে নিয়ে অনিশ্চিত জীবনের অন্ধকার দেখছেন চকরিয়ায় নিহত ইউনুছের স্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৯ এপ্রিল ২০২২, ১০:০২ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: কক্সবাজারের চকরিয়ায় তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে কিল-ঘুষির আঘাতে মোহাম্মদ ইউনুছ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৮এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মইক্যাঘোনা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ইউনুছ ওই এলাকার মোহাম্মদের ছেলে। তিনি পেশায় দিনমুজুর। হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অপরদিকে হঠাৎ করে স্বামীর মৃত্যুর ঘটনায় অবুঝ ৪শিশু সন্তানকে নিয়ে অনিশ্চিত জীবনের অন্ধকার দেখছেন নিহত ইউনুছের স্ত্রী। গতকাল চকরিয়া থানা প্রাঙ্গনে স্বামীর মরদেহ নিয়ে এসে চার শিশু সন্তানকে নিয়ে হতবাক হয়ে পড়েন এই নারী। ওইসময় সেখানে শোকবিহবল পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় লোকজন জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হারবাং ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের মইক্যঘোনা পাহাড়ি এলাকার ইউছুপের দোকানের সামনে মোহাম্মদ ইউনুছ, একই এলাকার নুরনব্বী ও জকিরসহ আরও কয়েকজনের মধ্যে তর্কাতর্কি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে প্রতিপক্ষের কিল-ঘুষিতে মোহাম্মদ ইউনুছ ঘটনাস্থলে মারা যায়। হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ বলেন, মারামারির ঘটনায় ইউনুছ নামের এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। পরে চকরিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজিব সরকার বলেন, সামান্য কথা কাটাকাটির জের ধরে নিহতের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×