হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ, ৭৯ রানে অপরাজিত হৃদয়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: মেহেদী হাসান মিরাজসিলেট,০৭ নভেম্বর-সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বড় সংগ্রহের জবাবে ব্যাট করতে নেমে বেশ চাপে রয়েছে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপাকে পড়েছে স্বাগতিক দল।তৃতীয় দিনের প্রথ…


মেহেদী হাসান মিরাজ

সিলেট,০৭ নভেম্বর-সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বড় সংগ্রহের জবাবে ব্যাট করতে নেমে বেশ চাপে রয়েছে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপাকে পড়েছে স্বাগতিক দল।

তৃতীয় দিনের প্রথম সেশনেই আরও দুটি উইকেট হারিয়েছে বাংলাদেশ। এতে ৫ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ১৫৮ রান। ফলে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনো ১৯৮ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১০৬.৪ ওভারে ৩৫৬ রান করে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে ১৩৩ রানের ইনিংস খেলেন আমীর জাঙ্গু।

আরও পড়ুন

সান্তোস এফসির নতুন সিইও হলেন নেইমারের বাবা নেইমার সিনিয়র

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন পেসার হাসান মাহমুদ। তিনি একাই নিয়েছেন ৬টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলায় ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। প্রথমে ১৩ রানে নাঈম হাসানের বিদায়ে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর ২২ রানে তানজিদ হাসান এবং ৫১ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আউট হয়ে সাজঘরে ফেরেন।

তৃতীয় দিনের শুরুতে ব্যাট করতে নামা মুশফিকুর রহিমও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। দলীয় ১২৪ রানে চতুর্থ ব্যাটার হিসেবে আউট হন তিনি। তার বিদায়ের পর ১৩৮ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। ৮ রান করে লিটন দাসও সাজঘরে ফিরে যান। বেশ সাবলীলভাবে ব্যাট করছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে তিনিও ইনিংস বড় করতে পারেননি। ১৬ রান করে তাকেও সাজঘরে ফিরতে হয়।

অন্যদিকে একপ্রান্ত আগলে রেখে দলের হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন তাওহীদ হৃদয়। তিনি ৭৯ রান করে অপরাজিত রয়েছেন। অন্য প্রান্তে তাকে সঙ্গ দিচ্ছেন হাসান মাহমুদ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ১৮৩ রান।

এস এম/ ০৭ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ, ৭৯ রানে অপরাজিত হৃদয় সম্পর্কিত তথ্য কী?

উত্তর: মেহেদী হাসান মিরাজসিলেট,০৭ নভেম্বর-সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বড় সংগ্রহের জবাবে ব্যাট করতে নেমে বেশ চাপে রয়েছে বাংলাদেশ। নিয়মিত বি। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ, ৭৯ রানে অপরাজিত হৃদয়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ, ৭৯ রানে অপরাজিত হৃদয়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মেহেদী হাসান মিরাজসিলেট,০৭ নভেম্বর-সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বড় সংগ্রহের জবাবে ব্যাট করতে নেমে বেশ চাপে রয়েছে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপাকে পড়েছে স্বাগতিক দল।তৃতীয় দিনের প্রথম সেশনেই আরও দুটি উইকেট হারিয়েছে বাংলাদেশ। এতে ৫ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ১৫৮ রান। ফলে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনো ১৯৮ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১০৬.৪ ওভারে ৩৫৬ রান করে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করে ১৩৩ রানের ইনিংস খেলেন আমীর জাঙ্গু।বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন পেসার হাসান মাহমুদ। তিনি একাই নিয়েছেন ৬টি উইকেট।জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলায় ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। প্রথমে ১৩ রানে নাঈম হাসানের বিদায়ে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর ২২ রানে তানজিদ হাসান এবং ৫১ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আউট হয়ে সাজঘরে ফেরেন।তৃতীয় দিনের শুরুতে ব্যাট করতে নামা মুশফিকুর রহিমও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। দলীয় ১২৪ রানে চতুর্থ ব্যাটার হিসেবে আউট হন তিনি। তার বিদায়ের পর ১৩৮ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। ৮ রান করে লিটন দাসও সাজঘরে ফিরে যান। বেশ সাবলীলভাবে ব্যাট করছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে তিনিও ইনিংস বড় করতে পারেননি। ১৬ রান করে তাকেও সাজঘরে ফিরতে হয়।অন্যদিকে একপ্রান্ত আগলে রেখে দলের হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন তাওহীদ হৃদয়। তিনি ৭৯ রান করে অপরাজিত রয়েছেন। অন্য প্রান্তে তাকে সঙ্গ দিচ্ছেন হাসান মাহমুদ।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ১৮৩ রান।এস এম/ ০৭ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×