হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির বাবা মারা গেছেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


মুম্বাই, ২২ আগস্ট – এ মুহূর্তে বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘ওএমজি-২’। মাত্র ১০ দিনেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে পঙ্কজ ত্রিপাঠী ও অক্ষয় কুমার অভিনীত এ সিনেমা। বক্স অফিসের সাফল্য উপভোগের সময় হঠাৎ বাবার মৃত্যুর খবর পেলেন পঙ্কজ। খবর পেয়েই শুটিং বাতিল করে বিহার ছুটলেন অভিনেতা।

সোমবার (২১ আগস্ট) সকালে নিজ বাসভবনে মৃত্যু হয় অভিনেতার বাবা পণ্ডিত বেনারস তিওয়ারির। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর। যদিও এখনও পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

পঙ্কজের পরিবারের তরফে এক বিবৃতিতে জানানো হয়, গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি যে- পঙ্কজ ত্রিপাঠীর বাবা পণ্ডিত বেনারস তিওয়ারির মৃত্যু হয়েছে। আজই গোপালগঞ্জ গ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

জনপ্রিয় এ অভিনেতার বাবার ইচ্ছে ছিল, তার ছেলে বড় হয়ে চিকিৎসক হবেন। কিন্তু পঙ্কজের ইচ্ছে ছিল অভিনেতা হওয়ার। তাই বিহারের ওই গ্রাম থেকে চলে আসেন দিল্লিতে। সেখানেই পড়াশোনা শেষ করে পাড়ি দেন মুম্বাইয়ে। দীর্ঘ সময় সংগ্রামের পর সুযোগ আসে অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অব ওয়েসিপুর’ সিনেমাতে অভিনয়ের। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে।

প্রসঙ্গত, ২০২০ সালে ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, আমার কোনো কাজই বাবা দেখেননি। কারণ, আমার গ্রামের বাড়িতে টিভি নেই। বাবা পছন্দ করেন না। আমি কী করি, সেই সম্পর্কে বিশেষ ধারণা নেই তার। মাঝেমধ্যে জিজ্ঞেস করেন, ঠিক আছি কি না, ব্যস। যদিও আমি বেশ কয়েকবার টিভি কিনে দেওয়ার কথা বলেছি। তবে প্রতিবারই বাবা বলেছেন, কোনো প্রয়োজন নেই।

আইএ/ ২২ আগস্ট ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির বাবা মারা গেছেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির বাবা মারা গেছেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২২ আগস্ট – এ মুহূর্তে বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘ওএমজি-২’। মাত্র ১০ দিনেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে পঙ্কজ ত্রিপাঠী ও অক্ষয় কুমার অভিনীত এ সিনেমা। বক্স অফিসের সাফল্য উপভোগের সময় হঠাৎ বাবার মৃত্যুর খবর পেলেন পঙ্কজ। খবর পেয়েই শুটিং বাতিল করে বিহার ছুটলেন অভিনেতা। সোমবার (২১ আগস্ট) সকালে নিজ বাসভবনে মৃত্যু হয় অভিনেতার বাবা পণ্ডিত বেনারস তিওয়ারির। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর। যদিও এখনও পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। পঙ্কজের পরিবারের তরফে এক বিবৃতিতে জানানো হয়, গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি যে- পঙ্কজ ত্রিপাঠীর বাবা পণ্ডিত বেনারস তিওয়ারির মৃত্যু হয়েছে। আজই গোপালগঞ্জ গ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হবে। জনপ্রিয় এ অভিনেতার বাবার ইচ্ছে ছিল, তার ছেলে বড় হয়ে চিকিৎসক হবেন। কিন্তু পঙ্কজের ইচ্ছে ছিল অভিনেতা হওয়ার। তাই বিহারের ওই গ্রাম থেকে চলে আসেন দিল্লিতে। সেখানেই পড়াশোনা শেষ করে পাড়ি দেন মুম্বাইয়ে। দীর্ঘ সময় সংগ্রামের পর সুযোগ আসে অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অব ওয়েসিপুর’ সিনেমাতে অভিনয়ের। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। প্রসঙ্গত, ২০২০ সালে ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, আমার কোনো কাজই বাবা দেখেননি। কারণ, আমার গ্রামের বাড়িতে টিভি নেই। বাবা পছন্দ করেন না। আমি কী করি, সেই সম্পর্কে বিশেষ ধারণা নেই তার। মাঝেমধ্যে জিজ্ঞেস করেন, ঠিক আছি কি না, ব্যস। যদিও আমি বেশ কয়েকবার টিভি কিনে দেওয়ার কথা বলেছি। তবে প্রতিবারই বাবা বলেছেন, কোনো প্রয়োজন নেই। আইএ/ ২২ আগস্ট ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×