হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অষ্টগ্রামে গরুচোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন


কিশোরগঞ্জ, ১৪ ডিসেম্বর – কিশোরগঞ্জের অষ্টগ্রামে গরুচোর সন্দেহে পিটুনিতে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৪ ডিসেম্বর) ভোরে উপজেলার দেওঘর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় এলাকার মো. শাহজাহান এবং কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাগজি গ্রামের মো. নাসির।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ভোর সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে দুটি মরদেহ ও একটি মহিষ উদ্ধার করে পুলিশ। রাতের অন্ধকারে মহিষ চুরি করে পালানোর সময় এলাকাবাসী তাদের ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন।

ওসি আরও জানান, এদের মধ্যে নিহত শাহজাহান চিহ্নিত গরুচোর, তার বিরুদ্ধে গরুচুরির একাধিক মামলা রয়েছে। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উদ্ধার করা মহিষটি থানায় পুলিশ হেফাজতে রাখা আছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অষ্টগ্রামে গরুচোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অষ্টগ্রামে গরুচোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কিশোরগঞ্জ, ১৪ ডিসেম্বর – কিশোরগঞ্জের অষ্টগ্রামে গরুচোর সন্দেহে পিটুনিতে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৪ ডিসেম্বর) ভোরে উপজেলার দেওঘর এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন– ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় এলাকার মো. শাহজাহান এবং কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাগজি গ্রামের মো. নাসির।অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ভোর সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে দুটি মরদেহ ও একটি মহিষ উদ্ধার করে পুলিশ। রাতের অন্ধকারে মহিষ চুরি করে পালানোর সময় এলাকাবাসী তাদের ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন।ওসি আরও জানান, এদের মধ্যে নিহত শাহজাহান চিহ্নিত গরুচোর, তার বিরুদ্ধে গরুচুরির একাধিক মামলা রয়েছে। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।উদ্ধার করা মহিষটি থানায় পুলিশ হেফাজতে রাখা আছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×