হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আইআরজিসিকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল ইইউ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন


তেহরান, ৩০ জানুয়ারি – ইরানের সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে ঘোষণা করেছে ইউরোপের ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ইইউর পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাস।

ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের নির্বিচারে হত্যা এবং তাদের ওপর ব্যাপক দমন-পীড়নের অভিযোগের প্রেক্ষিতে তেহরানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে ইইউ।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ সদস্যরাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে আইআরজিসিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কাজা কালাস বলেন, দমন-পীড়নের কোনো ঘটনাকেই ইইউ সমর্থন করে না। তিনি বলেন, যে সরকার নিজের ক্ষমতা ধরে রাখতে নিজের দেশের হাজার হাজার মানুষকে হত্যা করে, সে সরকার আসলে অজান্তেই নিজের পতনের পথ তৈরি করে।

জানা গেছে, গত সপ্তাহেই ফ্রান্স ও ইতালি এই প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়েছিল।

বৃহস্পতিবারের ওই বৈঠকে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইলও উপস্থিত ছিলেন। তিনি এএফপিকে বলেন, ইরানে সাম্প্রতিক যে রক্তপাত হয়েছে, তার প্রতিবাদ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্দোলন দমনের নামে তেহরান যে নিষ্ঠুরতা দেখিয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এনএন/ ৩০ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আইআরজিসিকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল ইইউ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আইআরজিসিকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল ইইউ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ৩০ জানুয়ারি – ইরানের সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে ঘোষণা করেছে ইউরোপের ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ইইউর পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাস।ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের নির্বিচারে হত্যা এবং তাদের ওপর ব্যাপক দমন-পীড়নের অভিযোগের প্রেক্ষিতে তেহরানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে ইইউ।এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ সদস্যরাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে আইআরজিসিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কাজা কালাস বলেন, দমন-পীড়নের কোনো ঘটনাকেই ইইউ সমর্থন করে না। তিনি বলেন, যে সরকার নিজের ক্ষমতা ধরে রাখতে নিজের দেশের হাজার হাজার মানুষকে হত্যা করে, সে সরকার আসলে অজান্তেই নিজের পতনের পথ তৈরি করে।জানা গেছে, গত সপ্তাহেই ফ্রান্স ও ইতালি এই প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়েছিল।বৃহস্পতিবারের ওই বৈঠকে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইলও উপস্থিত ছিলেন। তিনি এএফপিকে বলেন, ইরানে সাম্প্রতিক যে রক্তপাত হয়েছে, তার প্রতিবাদ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্দোলন দমনের নামে তেহরান যে নিষ্ঠুরতা দেখিয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।এনএন/ ৩০ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×