ঢাকা, ২৭ নভেম্বর – চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দ্রুত বিচার দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবীদের উইং ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্স।
বুধবার (২৬ নভেম্বর) আলিফ হত্যাকাণ্ডের প্রথম মৃত্যুবার্ষিকীতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্স এই দাবি জানায়।
সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা
সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (দপ্তর) অ্যাডভোকেট নাজমুস সাকিব স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, আলিফ হত্যা মামলায় মোট ৩৯ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এর মধ্যে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ১৭ জন এখনো পলাতক থাকায় বিচারকাজ শুরু করা যাচ্ছে না।
পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে বিচারকার্য দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছে ন্যাশনাল ল’ইয়ার্স।
বিবৃতিতে আরও বলা হয়, শহীদ আলিফকে ফ্যাসিবাদী শক্তির দোসর, সুবিধাভোগী ও দেশবিরোধী শক্তি নৃশংসভাবে খুন করে ভয়ের রাজত্ব তৈরি করতে চেয়েছিল, কিন্তু সেটা তাদের জন্য বুমেরাং হয়েছে। শহীদ আলিফ আমাদের জনগণের দেশপ্রেম আরও বাড়িয়ে দিয়েছে।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৭ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন