ঢাকা, ১৮ নভেম্বর – প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি ‘চাঁদের আলো’ সহ একাধিক জনপ্রিয় সিনেমার নির্মাতা। সম্প্রতি মাইল্ড স্ট্রোকের শিকার হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বরেণ্য এই পরিচালকের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
রোববার (১৬ নভেম্বর) দুপুরে তার অবস্থার অবনতি হলে দ্রুত তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শেখ নজরুলের পরিচালিত ‘চাঁদের আলো’ সিনেমার অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।
আত্মসমর্পণ করতেই মিলল জামিন: আদালত থেকে স্বস্তির খবর পেলেন পরীমনি
মুক্তি তার মামার (শেখ নজরুল ইসলাম) বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘মামা অনেক দিন ধরেই অসুস্থ। প্রায়ই খোঁজ নিতে ফোনে কথা বলতাম। তিনি বলতেন, শরীরটা একটু ভালো হলেই আবার নতুন সিনেমা বানাবেন। কয়েক দিন আগে মামির সঙ্গেও কথা হয়েছে।’
তার কথায়, ‘এখন তার অবস্থা খুব আশঙ্কাজনক। রোববার দুপুরে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। সবার কাছে তার জন্য দোয়া চাই।’
ষাটের দশকে চলচ্চিত্রে আগমন ঘটে শেখ নজরুলের। তিনি খান আতাউর রহমান এবং জহির রায়হানের মতো কিংবদন্তিদের সহকারী হিসেবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পথচলা শুরু করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র হলো ‘চাবুক’ (১৯৭৪)।




মন্তব্য করুন