হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আগামী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশ থেকে বিদায় নেবে মৌসুমি বায়ু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১২:১১ অপরাহ্ন


ঢাকা, ১০ অক্টোবর – আগামী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেবে। এর ফলে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে শুষ্ক অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে, যদিও কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দেশের অন্যান্য এলাকায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পাশাপাশি রাতের তাপমাত্রাও স্বাভাবিক রকমের থাকবে।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে আগামী পাঁচ দিনের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

দীনেশ ত্রিবেদীর সঙ্গে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের আকস্মিক সাক্ষাৎ: ঢাকার কূটনৈতিক পাড়ায় তুঙ্গে জল্পনা!

এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় আছে।

প্রথম দিনের (১০ অক্টোবর) পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

দ্বিতীয় দিনে (১১ অক্টোবর) ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। দক্ষিণ–দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮–১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এদিনও দেশের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১০ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

আগামী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশ থেকে বিদায় নেবে মৌসুমি বায়ু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আগামী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশ থেকে বিদায় নেবে মৌসুমি বায়ু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১২:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ অক্টোবর – আগামী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেবে। এর ফলে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে শুষ্ক অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে, যদিও কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দেশের অন্যান্য এলাকায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পাশাপাশি রাতের তাপমাত্রাও স্বাভাবিক রকমের থাকবে।শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে আগামী পাঁচ দিনের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় আছে।প্রথম দিনের (১০ অক্টোবর) পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।দ্বিতীয় দিনে (১১ অক্টোবর) ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। দক্ষিণ–দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮–১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এদিনও দেশের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১০ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×