হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আগুন লেগে খাদে পড়ল যাত্রীবাহী বাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন


গাইবান্ধা, ২৩ ডিসেম্বর – গাইবান্ধার পলাশবাড়ীতে আকস্মিকভাবে আগুন লেগে রাস্তার পাশের খাদে পড়েছে একটি যাত্রীবাহী বাস। তবে এ ঘটনায় কোনো যাত্রী গুরুতর আহত হননি।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পৌর শহরের ড্রিমল্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

স্থানীয়রা ও গাড়ির যাত্রীরা জানান, নীলফামারীর ডোমার থেকে দোয়েল এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। পথে ড্রিমল্যান্ড এলাকায় বাসের ব্যাটারি থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। তবে আগুন লাগার পর পরই যাত্রীরা বাস থেকে দ্রুত নেমে যেতে সমর্থ হন।

এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার তাৎপরতা চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। তারা প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনার হাত থাকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে। এতে কোনো যাত্রী গুরুতর আহত হননি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৩ ডিসেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আগুন লেগে খাদে পড়ল যাত্রীবাহী বাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আগুন লেগে খাদে পড়ল যাত্রীবাহী বাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] গাইবান্ধা, ২৩ ডিসেম্বর – গাইবান্ধার পলাশবাড়ীতে আকস্মিকভাবে আগুন লেগে রাস্তার পাশের খাদে পড়েছে একটি যাত্রীবাহী বাস। তবে এ ঘটনায় কোনো যাত্রী গুরুতর আহত হননি। শুক্রবার (২২ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পৌর শহরের ড্রিমল্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা ও গাড়ির যাত্রীরা জানান, নীলফামারীর ডোমার থেকে দোয়েল এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। পথে ড্রিমল্যান্ড এলাকায় বাসের ব্যাটারি থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। তবে আগুন লাগার পর পরই যাত্রীরা বাস থেকে দ্রুত নেমে যেতে সমর্থ হন। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার তাৎপরতা চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। তারা প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনার হাত থাকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে। এতে কোনো যাত্রী গুরুতর আহত হননি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। সূত্র: আরটিভি নিউজআইএ/ ২৩ ডিসেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×