বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকাল চারটার দিকে চকরিয়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণ চকরিয়া পৌরশহরের প্রধান সড়ক প্রদিক্ষন করে র্যালিটি থানার রাস্তার মাথায় সমাবেশে মিলিত হয়।
অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিকভাবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব এনামুল হক।
তিনি সমাবেশে তাঁর বক্তব্যে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং স্বর্নিভর বাংলাদেশ বির্নিমান ও জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের সকলস্থরের নেতাকর্মী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
চকরিয়া কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
অনুষ্ঠিত কর্মসূচিতে চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, এম মোবারক আলী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোটারিয়ান শফিউল্লাহ, সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ এসএম মনজুর, সাবেক সহ-সভাপতি জালাল আহমদ সিকদার, সাবেক অধ্যক্ষ ফরিদুল ইসলাম চৌধুরী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম ভূট্টো, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন কমিশনার, ফাসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব কুতুবউদ্দিন, লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ মানিক এবং
উপজেলা বিএনপি, মহিলা দলের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সকল ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- চকরিয়া কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- চকরিয়ার চিংড়িজোনে দুইপক্ষের গোলাগুলিতে সিরাজ খুনের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: চকরিয়ায় বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল র্যালি ও সমাবেশ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল র্যালি ও সমাবেশ অ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন