হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আগের মতোই আছে দেব-শুভশ্রীর জনপ্রিয়তা, ‘ধূমকেতু’র অগ্রিম বুকিংয়ে ঝড়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১১ আগস্ট ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন


কলকাতা, ১১ আগস্ট – ভারতে বাংলা ছবির সঙ্গে হিন্দি ছবি মুক্তি পেলেই সংকটে পড়ে টালিউড। ঘটে যায় হল না পাওয়া, প্রাইম টাইমে শো না পাওয়ার মতো বিষয়গুলোর ঘটনা- যা সাম্প্রতিক সময়ে বেশি দেখা গেছে। কিন্তু দেব-শুভশ্রীর আসন্ন সিনেমা পালটে দিতে চলেছে সে দৃশ্য; অগ্রিম টিকিট বিক্রিতে বইছে ঝড়!

সম্প্রতি এ নিয়ে গত বৃহস্পতিবার নন্দনে টালিউডের তাবড় প্রযোজক, পরিচালকরা একজোট হয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে বসেন। সেই ইতিবাচক বৈঠকে খুশি টালিউড। দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ মুক্তিকে সামনে রেখেই বিশেষ বৈঠকটি করা হয়; তাতে তুলে ধরা হয় প্রেক্ষাগৃহে বাংলা সিনেমার শো- এর গ্রহণযোগ্যতা। ফলে সিদ্ধান্ত হয় হল মালিকদের বাংলা সিনেমা চালানোর বাধ্যতামূলক চালানোর নির্দেশ।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

এদিকে কলকাতার প্রিয়া সিনেমা হলের কর্ণধার অরিজিৎ দত্ত এক পোস্টে লিখেছেন, ‘ধূমকেতুর অ্যাডভান্স বুকিং যেভাবে বাড়ছে, তা সত্যিই অবিশ্বাস্য।’

সেই পোস্টটি আবার দেব শেয়ার করে লেখেন, ‘কোনও শো না পাওয়া থেকে একাধিক শো পাওয়া অবধি এই জার্নি। সবটাই দর্শকের চাহিদায়। আগামী ১৪ আগস্ট থেকে সব সিনেমাহলে।’

২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ ছবির মাধ্যমে শুরু হয়েছিল দেব-শুভশ্রী জুটির যাত্রা। এরপর তারা একসঙ্গে উপহার দিয়েছেন ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-এর মতো একের পর এক সুপারহিট ছবি। এখনো মনে করা হয়, তাদের অনবদ্য রসায়নের কারণেই বক্স অফিসে ছবিগুলো হিট হয়েছিল।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আগের মতোই আছে দেব-শুভশ্রীর জনপ্রিয়তা, ‘ধূমকেতু’র অগ্রিম বুকিংয়ে ঝড়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আগের মতোই আছে দেব-শুভশ্রীর জনপ্রিয়তা, ‘ধূমকেতু’র অগ্রিম বুকিংয়ে ঝড়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ১১ আগস্ট – ভারতে বাংলা ছবির সঙ্গে হিন্দি ছবি মুক্তি পেলেই সংকটে পড়ে টালিউড। ঘটে যায় হল না পাওয়া, প্রাইম টাইমে শো না পাওয়ার মতো বিষয়গুলোর ঘটনা- যা সাম্প্রতিক সময়ে বেশি দেখা গেছে। কিন্তু দেব-শুভশ্রীর আসন্ন সিনেমা পালটে দিতে চলেছে সে দৃশ্য; অগ্রিম টিকিট বিক্রিতে বইছে ঝড়!সম্প্রতি এ নিয়ে গত বৃহস্পতিবার নন্দনে টালিউডের তাবড় প্রযোজক, পরিচালকরা একজোট হয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে বসেন। সেই ইতিবাচক বৈঠকে খুশি টালিউড। দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ মুক্তিকে সামনে রেখেই বিশেষ বৈঠকটি করা হয়; তাতে তুলে ধরা হয় প্রেক্ষাগৃহে বাংলা সিনেমার শো- এর গ্রহণযোগ্যতা। ফলে সিদ্ধান্ত হয় হল মালিকদের বাংলা সিনেমা চালানোর বাধ্যতামূলক চালানোর নির্দেশ।এদিকে কলকাতার প্রিয়া সিনেমা হলের কর্ণধার অরিজিৎ দত্ত এক পোস্টে লিখেছেন, ‘ধূমকেতুর অ্যাডভান্স বুকিং যেভাবে বাড়ছে, তা সত্যিই অবিশ্বাস্য।’সেই পোস্টটি আবার দেব শেয়ার করে লেখেন, ‘কোনও শো না পাওয়া থেকে একাধিক শো পাওয়া অবধি এই জার্নি। সবটাই দর্শকের চাহিদায়। আগামী ১৪ আগস্ট থেকে সব সিনেমাহলে।’২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ ছবির মাধ্যমে শুরু হয়েছিল দেব-শুভশ্রী জুটির যাত্রা। এরপর তারা একসঙ্গে উপহার দিয়েছেন ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-এর মতো একের পর এক সুপারহিট ছবি। এখনো মনে করা হয়, তাদের অনবদ্য রসায়নের কারণেই বক্স অফিসে ছবিগুলো হিট হয়েছিল। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×