ঢাকা, ১৬ নভেম্বর – বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। সেই সঙ্গে ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ সময় ১৮১ স্কোর নিয়ে বিশ্বে দূষিত বাতাসের শহরের তালিকায় ৫ম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। তালিকায় প্রথম, দ্বিতীয় অবস্থানে থাকা দুটি শহরই ভারতের।
রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা ‘আইকিউএয়ার’ থেকে এ তথ্য নেওয়া হয়েছে।
টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা যায়, দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ৫৫৯। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কোলকাতা, বায়ুর মানের স্কোর ২১১, তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২১১।
একই সঙ্গে ২০২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে মিশরের কায়রো শহর।
দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অপর শহরগুলোর বাতাসের মানের স্কোর ১৮০ থেকে ১৬০-এর মধ্যে।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৬ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন