হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আজ থেকে অনলাইনে দিতে হবে শতভাগ ভূমি কর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৪ এপ্রিল – আজ বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ থেকে কার্যকর হচ্ছে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা। এ ব্যবস্থায় নগদ টাকার পরিবর্তে শতভাগ ভূমি উন্নয়ন কর অনলাইনে পরিশোধ করতে হবে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা সফলভাবে কার্যকর করতে মাঠ পর্যায়ের ভূমি কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়।

আরও পড়ুন

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসসহ ৩ খেলায় নিয়মিত অনুশীলনের নির্দেশ

পরিপত্রে বলা হয়েছে, নির্বিঘ্নে ভূমি উন্নয়ন কর দেয়ার জন্য সাত কার্যদিনের মধ্যে যেন ভূমি মালিক হোল্ডিং রিপোর্ট পান তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। অসাধু ব্যক্তিরা যেন প্রতারণামূলক কাজে লিপ্ত হতে না পারেন সেজন্য পহেলা বৈশাখের পর সাত কার্যদিবসের মধ্যে ভূমি অফিসে সংরক্ষিত অব্যবহৃত ও আংশিক ব্যবহৃত সব দাখিলা বই প্রত্যাহার করারও নির্দেশ দেয়া হয়েছে পরিপত্রে।

এ বিষয়ে ভূমি সচিব মো. খলিলুর রহমান জানান, পহেলা বৈশাখ থেকে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু হলে তা হবে ভূমি মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে আবহমান বাংলার ভূমি সংস্কারে যোগ হবে নতুন এক অধ্যায়।

এর আগে বুধবারের গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রমকে অধিকতর জনবান্ধব করার লক্ষ্যে আগামী ১ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ থেকে ভূমি উন্নয়ন কর অনলাইন তথা মোবাইল পেমেন্ট, ডেবিট বা ক্রেডিট কার্ড পেমেন্ট বা ব্যাংকের মাধ্যমে আদায়ের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভূমি উন্নয়ন কর আদায়ের সেবাকে ক্যাশলেস হিসাবে পূর্ণাঙ্গভাবে ডিজিটালরূপে বাস্তবায়নে সব ভূমি মালিককে (ব্যক্তি ও সংস্থাসমূহ) যথাসময়ে ও নিয়মিতভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য অনুরোধ করা যাচ্ছে।

গত বছরের ১ অক্টোবর থেকে ক্যাশলেস ই-নামজারি ব্যবস্থা বাস্তবায়ন করে ভূমি মন্ত্রণালয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৪ এপ্রিল ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আজ থেকে অনলাইনে দিতে হবে শতভাগ ভূমি কর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আজ থেকে অনলাইনে দিতে হবে শতভাগ ভূমি কর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ এপ্রিল – আজ বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ থেকে কার্যকর হচ্ছে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা। এ ব্যবস্থায় নগদ টাকার পরিবর্তে শতভাগ ভূমি উন্নয়ন কর অনলাইনে পরিশোধ করতে হবে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা সফলভাবে কার্যকর করতে মাঠ পর্যায়ের ভূমি কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়। পরিপত্রে বলা হয়েছে, নির্বিঘ্নে ভূমি উন্নয়ন কর দেয়ার জন্য সাত কার্যদিনের মধ্যে যেন ভূমি মালিক হোল্ডিং রিপোর্ট পান তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। অসাধু ব্যক্তিরা যেন প্রতারণামূলক কাজে লিপ্ত হতে না পারেন সেজন্য পহেলা বৈশাখের পর সাত কার্যদিবসের মধ্যে ভূমি অফিসে সংরক্ষিত অব্যবহৃত ও আংশিক ব্যবহৃত সব দাখিলা বই প্রত্যাহার করারও নির্দেশ দেয়া হয়েছে পরিপত্রে। এ বিষয়ে ভূমি সচিব মো. খলিলুর রহমান জানান, পহেলা বৈশাখ থেকে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু হলে তা হবে ভূমি মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে আবহমান বাংলার ভূমি সংস্কারে যোগ হবে নতুন এক অধ্যায়। এর আগে বুধবারের গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রমকে অধিকতর জনবান্ধব করার লক্ষ্যে আগামী ১ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ থেকে ভূমি উন্নয়ন কর অনলাইন তথা মোবাইল পেমেন্ট, ডেবিট বা ক্রেডিট কার্ড পেমেন্ট বা ব্যাংকের মাধ্যমে আদায়ের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভূমি উন্নয়ন কর আদায়ের সেবাকে ক্যাশলেস হিসাবে পূর্ণাঙ্গভাবে ডিজিটালরূপে বাস্তবায়নে সব ভূমি মালিককে (ব্যক্তি ও সংস্থাসমূহ) যথাসময়ে ও নিয়মিতভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য অনুরোধ করা যাচ্ছে। গত বছরের ১ অক্টোবর থেকে ক্যাশলেস ই-নামজারি ব্যবস্থা বাস্তবায়ন করে ভূমি মন্ত্রণালয়। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ১৪ এপ্রিল ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×