হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আজ বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার বাতাস ‘সহনীয়’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন


ঢাকা, ০২ অক্টোবর – আজ সকাল থেকে ঢাকার আকাশ ছিল কালো মেঘে ঢাকা। রাজধানীর বেশকয়েকটি এলাকায় হয়েছে বৃষ্টি। যার ফলে ঢাকার বায়ু ছিল অনেকটাই ধুলাবালিমুক্ত।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার আপডেটে ঢাকার বাতাসের মান ছিল ৮৭, যা ‘সহনীয়’ বলে নির্দেশ করে। এতে বায়ুদূষণে বিশ্বের ১২৬ শহরের মধ্যে ১২ নম্বরে আছে ঢাকা। বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বায়ুদূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান আজ ১৬৮। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো— আফগানিস্তানের কাবুল, ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর কিনশাসা, ইন্দোনেশিয়ার বাটাম ও কেনিয়ার নাইরোবি। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৪৫, ১৪৪, ১৪২ ও ১৩৭।

সংস্থাটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আজ বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার বাতাস ‘সহনীয়’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আজ বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার বাতাস ‘সহনীয়’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০২ অক্টোবর – আজ সকাল থেকে ঢাকার আকাশ ছিল কালো মেঘে ঢাকা। রাজধানীর বেশকয়েকটি এলাকায় হয়েছে বৃষ্টি। যার ফলে ঢাকার বায়ু ছিল অনেকটাই ধুলাবালিমুক্ত।বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার আপডেটে ঢাকার বাতাসের মান ছিল ৮৭, যা ‘সহনীয়’ বলে নির্দেশ করে। এতে বায়ুদূষণে বিশ্বের ১২৬ শহরের মধ্যে ১২ নম্বরে আছে ঢাকা। বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে।বায়ুদূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান আজ ১৬৮। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো— আফগানিস্তানের কাবুল, ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর কিনশাসা, ইন্দোনেশিয়ার বাটাম ও কেনিয়ার নাইরোবি। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৪৫, ১৪৪, ১৪২ ও ১৩৭।সংস্থাটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×