ভোলা থেকে ১ হাজার ৩২৫টি ইয়াবাসহ মো. হেলাল উদ্দিন (২০) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হেলাল উদ্দিন কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুবপালং রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রের ৬ নম্বর ক্যাম্পের মো. হোসেন আহম্মেদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফার নেতৃত্বে লঞ্চঘাট এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালায়। এ সময় লক্ষীপুর মজুচৌধুরী ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সি-ট্রাকে করে ভোলার ইলিশা ঘাটে আসা রোহিঙ্গা যুবক হেলাল উদ্দিনকে আটক করা হয়।
পরে তার শরীর তল্লাশি করে আন্ডারওয়ারের ভিতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এক হাজার ৩২৫টি ইয়াবা উদ্ধার করা হয়।
একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, যাচাই-বাছাইয়ের জন্য স্থগিত আরও ৪টি
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, আটক রোহিঙ্গা যুবক হেলাল উদ্দিনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করার প্রস্তুতি চলছে।




মন্তব্য করুন