হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তীব্র তাপদাহে অসুস্থ হয়ে ভিকারুননিসার ৬ ছাত্রী হাসপাতালে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৭ জুন ২০২৩, ১০:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৭ জুন – তীব্র তাপদাহে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৬ ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় তাৎক্ষণিকভাবে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (৭ জুন) মূল ক্যাম্পাসের ৬ জন ছাত্রী গরমে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে মনোয়ারা হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করল পুলিশ

বিষয়টি নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, তীব্র গরমে একাদশ শ্রেণির কয়েকজন ছাত্রী ক্লাসরুমে অসুস্থ হয়ে পড়ে। আমরা প্রাথমিকভাবে তাদের পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাই। পাঁচজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। আর একজন হাসপাতালে ভর্তি আছে। তার সঙ্গে তার মা-বাবাও আছেন। তার বাড়ি মিরপুরে।

এদিকে রোববার (৪ জুন) দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ৮ জুন পর্যন্ত মোট চার দিন বন্ধ রাখার ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৭ জুন ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তীব্র তাপদাহে অসুস্থ হয়ে ভিকারুননিসার ৬ ছাত্রী হাসপাতালে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তীব্র তাপদাহে অসুস্থ হয়ে ভিকারুননিসার ৬ ছাত্রী হাসপাতালে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৭ জুন ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৭ জুন – তীব্র তাপদাহে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৬ ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় তাৎক্ষণিকভাবে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (৭ জুন) মূল ক্যাম্পাসের ৬ জন ছাত্রী গরমে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে মনোয়ারা হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, তীব্র গরমে একাদশ শ্রেণির কয়েকজন ছাত্রী ক্লাসরুমে অসুস্থ হয়ে পড়ে। আমরা প্রাথমিকভাবে তাদের পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাই। পাঁচজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। আর একজন হাসপাতালে ভর্তি আছে। তার সঙ্গে তার মা-বাবাও আছেন। তার বাড়ি মিরপুরে। এদিকে রোববার (৪ জুন) দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ৮ জুন পর্যন্ত মোট চার দিন বন্ধ রাখার ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। সূত্র: আরটিভি নিউজআইএ/ ০৭ জুন ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×