হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আন্তর্জাতিক আদালতে ‘গণহত্যা’র অভিযোগের মুখোমুখি ইসরায়েল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১২ জানুয়ারি ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন


আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

জেরুজালেম, ১২ জানুয়ারি – গাজায় গণহত্যা চালানোর অভিযোগে শুক্রবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি হচ্ছে ইসরায়েল। আগের দিন বৃহস্পতিবার শুনানিতে অংশ নেয় দক্ষিণ আফ্রিকা। গত বছরের শেষ দিকে গাজায় গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করে দক্ষিণ আফ্রিকা।

যদিও এর আগে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয় দক্ষিণ আফ্রিকা যে অভিযোগ এনেছে তার কোনো ভিত্তি নেই এবং দেশটি হামাসের সুরে কথা বলছে।

১৯৪৮ সালের কনভেনশনে একটি জাতি, জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত কর্মকাণ্ডকে গণহত্যা বলে বর্ণনা করা হয়েছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ২৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৯ হাজারের বেশি। নিহতদের অধিকাংশ নারী ও শিশু।

তাছাড়া বোমা হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে গাজার ঘরবাড়ি। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা করে দক্ষিণ আফ্রিকা।

আদালতের কাছে এক আবেদনে দক্ষিণ আফ্রিকা গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা বলে অভিহিত করে। কারণ সেখানে একটি জাতিগোষ্ঠীর বিরুদ্ধে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১২ জানুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আন্তর্জাতিক আদালতে ‘গণহত্যা’র অভিযোগের মুখোমুখি ইসরায়েল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আন্তর্জাতিক আদালতে ‘গণহত্যা’র অভিযোগের মুখোমুখি ইসরায়েল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১২ জানুয়ারি ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ১২ জানুয়ারি – গাজায় গণহত্যা চালানোর অভিযোগে শুক্রবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি হচ্ছে ইসরায়েল। আগের দিন বৃহস্পতিবার শুনানিতে অংশ নেয় দক্ষিণ আফ্রিকা। গত বছরের শেষ দিকে গাজায় গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করে দক্ষিণ আফ্রিকা। যদিও এর আগে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয় দক্ষিণ আফ্রিকা যে অভিযোগ এনেছে তার কোনো ভিত্তি নেই এবং দেশটি হামাসের সুরে কথা বলছে। ১৯৪৮ সালের কনভেনশনে একটি জাতি, জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে সংঘটিত কর্মকাণ্ডকে গণহত্যা বলে বর্ণনা করা হয়েছে। গত ৭ অক্টোবর থেকে গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ২৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৯ হাজারের বেশি। নিহতদের অধিকাংশ নারী ও শিশু। তাছাড়া বোমা হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে গাজার ঘরবাড়ি। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা করে দক্ষিণ আফ্রিকা। আদালতের কাছে এক আবেদনে দক্ষিণ আফ্রিকা গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা বলে অভিহিত করে। কারণ সেখানে একটি জাতিগোষ্ঠীর বিরুদ্ধে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। সূত্র: জাগো নিউজআইএ/ ১২ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×