হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে চকরিয়ায় মানববন্ধন ও আলোচনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১০ ডিসেম্বর ২০২২, ১০:৪৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২২ উপলক্ষে উপজেলা প্রশাসন চকরিয়া ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, চকরিয়া কর্তৃক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মুখে দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, চকরিয়া। দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), চকরিয়া, ইপসা, ও অন্যান্য সংগঠন উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তন (মোহনা)’য় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি। বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেপি দেওয়ান।

প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী বলেন, আমরা যদি নীরব থাকি তাহলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবেনা। দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন সমন্বিত প্রয়াস। আমাদের আশে-পাশে যেসকল অনিয়ম ও দুর্নীতি হয় সেগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

সচেতন নাগরিক কমিটি (সনাক), চকরিয়ার সভাপতি বুলবুল জান্নাত শাহিন বলেন, আমাদের সমাজের প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম দানা বেঁধে বসে আছে। শুধুমাত্র ঘোষ লেনদেন নয়, অন্যান্য ক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদানের জন্য নির্বাচন প্রক্রিয়াটা স্বচ্ছ হওয়া খুবই জরুরি। কেননা, স্বচ্ছভাবে এই সকল নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না হলে যোগ্যরা পুরস্কৃত হবেনা এবং পরবর্তীতে তারা উৎসাহ হারিয়ে ফেলবে। সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি চকরিয়া উপজেলা প্রশাসন ও অন্যান্য সকল সরকারি দপ্তরের সাথে সমন্বয়সাধনের মাধ্যমে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনা করে আসছে এবং তা ভবিষ্যতে অব্যাহত থাকবে।

আরও পড়ুন

গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে মারা গেলেন স্প্যানিশ ফুটবলার, তদন্ত শুরু

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান বলেন, দুর্নীতির প্রতিরোধ করতে হলে সর্বপ্রথম ব্যক্তি ও পরিবার থেকে প্রতিরোধ শুরু করতে হবে। শুধুমাত্র মানববন্ধন ও আলোচনা সভার মাধ্যমে দিবস উদযাপন করলে দুর্নীতিরোধ হবেনা। দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন ব্যক্তির নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং সামাজিক আন্দোলন। যেহেতু দুর্নীতি একটি সামাজিক ব্যাধি সুতরাং সামাজিক আন্দোলনের মাধ্যমে দুর্নীতিকে প্রতিরোধ করতে হবে। তিনি মানববন্ধন ও আলোচনা সভা আয়োজনের জন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, চকরিয়াকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান (মহিলা) জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ, বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ প্রমুখ। ##

🔗 আরও পড়ুন:

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে চকরিয়ায় মানববন্ধন ও আলোচনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে চকরিয়ায় মানববন্ধন ও আলোচনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১০ ডিসেম্বর ২০২২, ১০:৪৫ পূর্বাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২২ উপলক্ষে উপজেলা প্রশাসন চকরিয়া ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, চকরিয়া কর্তৃক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মুখে দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, চকরিয়া। দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), চকরিয়া, ইপসা, ও অন্যান্য সংগঠন উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তন (মোহনা)’য় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি। বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেপি দেওয়ান। প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী বলেন, আমরা যদি নীরব থাকি তাহলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবেনা। দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন সমন্বিত প্রয়াস। আমাদের আশে-পাশে যেসকল অনিয়ম ও দুর্নীতি হয় সেগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। সচেতন নাগরিক কমিটি (সনাক), চকরিয়ার সভাপতি বুলবুল জান্নাত শাহিন বলেন, আমাদের সমাজের প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম দানা বেঁধে বসে আছে। শুধুমাত্র ঘোষ লেনদেন নয়, অন্যান্য ক্ষেত্রে বিশেষ করে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদানের জন্য নির্বাচন প্রক্রিয়াটা স্বচ্ছ হওয়া খুবই জরুরি। কেননা, স্বচ্ছভাবে এই সকল নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না হলে যোগ্যরা পুরস্কৃত হবেনা এবং পরবর্তীতে তারা উৎসাহ হারিয়ে ফেলবে। সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি চকরিয়া উপজেলা প্রশাসন ও অন্যান্য সকল সরকারি দপ্তরের সাথে সমন্বয়সাধনের মাধ্যমে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনা করে আসছে এবং তা ভবিষ্যতে অব্যাহত থাকবে। চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান বলেন, দুর্নীতির প্রতিরোধ করতে হলে সর্বপ্রথম ব্যক্তি ও পরিবার থেকে প্রতিরোধ শুরু করতে হবে। শুধুমাত্র মানববন্ধন ও আলোচনা সভার মাধ্যমে দিবস উদযাপন করলে দুর্নীতিরোধ হবেনা। দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন ব্যক্তির নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং সামাজিক আন্দোলন। যেহেতু দুর্নীতি একটি সামাজিক ব্যাধি সুতরাং সামাজিক আন্দোলনের মাধ্যমে দুর্নীতিকে প্রতিরোধ করতে হবে। তিনি মানববন্ধন ও আলোচনা সভা আয়োজনের জন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, চকরিয়াকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান (মহিলা) জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ, বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ প্রমুখ। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×