হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আন্তর্জাতিক পরিস্থিতির অবনতি, বিশ্ব আরও বিপজ্জনক হয়ে উঠছে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ১২:১০ অপরাহ্ন


মস্কো, ১৬ জানুয়ারি – আন্তর্জাতিক পরিস্থিতির অবনতি ঘটেছে এবং বিশ্ব আগের চেয়ে আরও বিপজ্জনক হয়ে উঠছে বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ভেনেজুয়েলা ও ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

যুক্তরাষ্ট্রের উদ্যোগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুতি, ইরানে চলমান বিক্ষোভ কিংবা গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি—এসব বিষয়ে পুতিন এখনো প্রকাশ্যে কিছু বলেননি।

আরও পড়ুন

হোয়াইট হাউস থেকে সাংবাদিকদের সরানোর ইঙ্গিত ট্রাম্পের: পুল বানানোর দাবিকে বললেন ‘ভুয়া খবর’

হালকা হাসি দিয়ে পুতিন বলেন, আন্তর্জাতিক অঙ্গনে পরিস্থিতি ধীরে ধীরে আরও খারাপের দিকে যাচ্ছে, এবং এ বিষয়ে কেউ ভিন্নমত পোষণ করবে বলে তিনি মনে করেন না। তিনি বলেন, দীর্ঘদিনের সংঘাতগুলো আরও তীব্র হচ্ছে এবং একই সঙ্গে নতুন ও গুরুতর উত্তেজনার কেন্দ্র তৈরি হচ্ছে।

ক্রেমলিনে নতুন রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন পুতিন। চলতি বছরে এটিই ছিল তার পররাষ্ট্রনীতি নিয়ে প্রথম প্রকাশ্য মন্তব্য। এ সময় তিনি সরাসরি যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করেননি।

পুতিন বলেন, তারা এমন পক্ষগুলোর কাছ থেকে একতরফা ভাষণ শুনছেন, যারা শক্তির জোরে নিজেদের ইচ্ছা অন্যদের ওপর চাপিয়ে দেওয়া, উপদেশ দেওয়া এবং আদেশ জারি করাকে বৈধ বলে মনে করে। তিনি আরও বলেন, রাশিয়া আন্তরিকভাবে একটি বহুমুখী বিশ্বের ধারণায় প্রতিশ্রুতিবদ্ধ।

এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

আন্তর্জাতিক পরিস্থিতির অবনতি, বিশ্ব আরও বিপজ্জনক হয়ে উঠছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আন্তর্জাতিক পরিস্থিতির অবনতি, বিশ্ব আরও বিপজ্জনক হয়ে উঠছে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ১২:১০ অপরাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ১৬ জানুয়ারি – আন্তর্জাতিক পরিস্থিতির অবনতি ঘটেছে এবং বিশ্ব আগের চেয়ে আরও বিপজ্জনক হয়ে উঠছে বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ভেনেজুয়েলা ও ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।যুক্তরাষ্ট্রের উদ্যোগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুতি, ইরানে চলমান বিক্ষোভ কিংবা গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি—এসব বিষয়ে পুতিন এখনো প্রকাশ্যে কিছু বলেননি।হালকা হাসি দিয়ে পুতিন বলেন, আন্তর্জাতিক অঙ্গনে পরিস্থিতি ধীরে ধীরে আরও খারাপের দিকে যাচ্ছে, এবং এ বিষয়ে কেউ ভিন্নমত পোষণ করবে বলে তিনি মনে করেন না। তিনি বলেন, দীর্ঘদিনের সংঘাতগুলো আরও তীব্র হচ্ছে এবং একই সঙ্গে নতুন ও গুরুতর উত্তেজনার কেন্দ্র তৈরি হচ্ছে।ক্রেমলিনে নতুন রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন পুতিন। চলতি বছরে এটিই ছিল তার পররাষ্ট্রনীতি নিয়ে প্রথম প্রকাশ্য মন্তব্য। এ সময় তিনি সরাসরি যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করেননি।পুতিন বলেন, তারা এমন পক্ষগুলোর কাছ থেকে একতরফা ভাষণ শুনছেন, যারা শক্তির জোরে নিজেদের ইচ্ছা অন্যদের ওপর চাপিয়ে দেওয়া, উপদেশ দেওয়া এবং আদেশ জারি করাকে বৈধ বলে মনে করে। তিনি আরও বলেন, রাশিয়া আন্তরিকভাবে একটি বহুমুখী বিশ্বের ধারণায় প্রতিশ্রুতিবদ্ধ।এনএন/ ১৬ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×