হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আন্দোলনকারীদের ওপর হেলিকপ্টার দিয়ে বোম্বিং করতে চেয়েছিলেন শেখ হাসিনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন


ঢাকা,২৫ সেপ্টেম্বর – জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনকারীদের ওপর হেলিকপ্টার দিয়ে বোম্বিং করতে চেয়েছিলেন শেখ হাসিনা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১-এ শেখ হাসিনা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে কথোপকথনের একটি অডিও শোনানো হয়। অডিওতে শেখ হাসিনাকে এ নির্দেশ দিতে শোনা গেছে।

আরও পড়ুন

মিরপুরে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: ছিটকে গেলেন মুশফিক, অভিষেক হৃদয়ের

আজ ৫৩তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা।

জবানবন্দির সময় তানভীর হাসান পাঁচটি অডিও ক্লিপ ট্রাইব্যুনালে জমা দেন, যার মধ্যে চারটি বাজিয়ে শোনানো হয়। এর দুটি অডিও ক্লিপে শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর মধ্যে ফোনালাপ শোনা যায়। এই ফোনালাপে শেখ হাসিনাকে আন্দোলনকারীদের দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলতে শোনা যায়।

ফোনালাপের একটি অংশে

ইনু বলেন: শনির আখড়ায় কিছু মোল্লারাই।

পাল্টা শেখ হাসিনা বলেন: খালি মোল্লা না, সেখানে অনেক মাদ্রাসা। ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাইকিং করতে বলেছি। নারায়ণগঞ্জে ঢুকতে দিচ্ছে না আর্মিকে। আমরা ছত্রীসেনা নামাচ্ছি।

ইনু বলেন: ওহ, আচ্ছা।

শেখ হাসিনা বলেন: আমি বলছি, ক্যাজুয়ালটির দরকার নাই। ওরা ব্যারিকেড দিয়ে আছে তো, ঠিক আছে, আকাশ থেকে নামবে। কারণ, দুই পাশ দিয়ে ধরবে, ম্যাসেজটা দিয়ে দিতে পারেন।

শেখ হাসিনা ফের বলেন: ছত্রীসেনা পাঠানো হচ্ছে। ঠিক আছে, হেলিকপ্টার দিয়ে সোজা বোম্বিং করা হবে। হেলিকপ্টার যাক, ওপর দিয়ে মারবে।

ইনু বলেন: আচ্ছা, ওপর দিয়ে সাউন্ড বোম যাবে আর কি।

হাসিনা: হুম।

জবানবন্দিতে তানভীর হাসান আরও বলেন, গত ২৩ ডিসেম্বর তিনি এনটিএমসি থেকে শেখ হাসিনার ফোনালাপের ৬৯টি অডিও ক্লিপ এবং তিনটি মুঠোফোন নম্বরের সিডিআর জব্দ করেন।

তিনি দাবি করেন, জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সাবেক প্রধানমন্ত্রী সরাসরি ‘লেথাল উইপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন এবং পরিকল্পিতভাবে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছিলেন।

ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৫ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আন্দোলনকারীদের ওপর হেলিকপ্টার দিয়ে বোম্বিং করতে চেয়েছিলেন শেখ হাসিনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আন্দোলনকারীদের ওপর হেলিকপ্টার দিয়ে বোম্বিং করতে চেয়েছিলেন শেখ হাসিনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা,২৫ সেপ্টেম্বর – জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনকারীদের ওপর হেলিকপ্টার দিয়ে বোম্বিং করতে চেয়েছিলেন শেখ হাসিনা।বুধবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১-এ শেখ হাসিনা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে কথোপকথনের একটি অডিও শোনানো হয়। অডিওতে শেখ হাসিনাকে এ নির্দেশ দিতে শোনা গেছে।আজ ৫৩তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা।জবানবন্দির সময় তানভীর হাসান পাঁচটি অডিও ক্লিপ ট্রাইব্যুনালে জমা দেন, যার মধ্যে চারটি বাজিয়ে শোনানো হয়। এর দুটি অডিও ক্লিপে শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর মধ্যে ফোনালাপ শোনা যায়। এই ফোনালাপে শেখ হাসিনাকে আন্দোলনকারীদের দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলতে শোনা যায়।ফোনালাপের একটি অংশেইনু বলেন: শনির আখড়ায় কিছু মোল্লারাই।পাল্টা শেখ হাসিনা বলেন: খালি মোল্লা না, সেখানে অনেক মাদ্রাসা। ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাইকিং করতে বলেছি। নারায়ণগঞ্জে ঢুকতে দিচ্ছে না আর্মিকে। আমরা ছত্রীসেনা নামাচ্ছি।ইনু বলেন: ওহ, আচ্ছা।শেখ হাসিনা বলেন: আমি বলছি, ক্যাজুয়ালটির দরকার নাই। ওরা ব্যারিকেড দিয়ে আছে তো, ঠিক আছে, আকাশ থেকে নামবে। কারণ, দুই পাশ দিয়ে ধরবে, ম্যাসেজটা দিয়ে দিতে পারেন।শেখ হাসিনা ফের বলেন: ছত্রীসেনা পাঠানো হচ্ছে। ঠিক আছে, হেলিকপ্টার দিয়ে সোজা বোম্বিং করা হবে। হেলিকপ্টার যাক, ওপর দিয়ে মারবে।ইনু বলেন: আচ্ছা, ওপর দিয়ে সাউন্ড বোম যাবে আর কি।হাসিনা: হুম।জবানবন্দিতে তানভীর হাসান আরও বলেন, গত ২৩ ডিসেম্বর তিনি এনটিএমসি থেকে শেখ হাসিনার ফোনালাপের ৬৯টি অডিও ক্লিপ এবং তিনটি মুঠোফোন নম্বরের সিডিআর জব্দ করেন।তিনি দাবি করেন, জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সাবেক প্রধানমন্ত্রী সরাসরি ‘লেথাল উইপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন এবং পরিকল্পিতভাবে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছিলেন।ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়েছে।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২৫ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×