ঢাকা, ২২ সেপ্টেম্বর – জুলাই আন্দোলনের সময় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও গুলি চালানোর নির্দেশ দেওয়ার একটি অডিও রেকর্ডিংয়ের কণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিলে গেছে বলে জানিয়েছেন একজন ফরেনসিক বিশেষজ্ঞ।
সোমবার (২২ সেপ্টেম্বর) সিআইডি ডিজিটাল ফরেনসিক ল্যাবের কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক রুকনুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এমন সাক্ষ্য দেন।
অমিত শাহকে নিয়ে মন্তব্যের মামলায় আট বছর পর খালাস পেলেন রাহুল গান্ধী
তিনি ট্রাইব্যুনালকে জানান, পরীক্ষা করার জন্য তাদের কাছে ওই রেকর্ডিং জমা দেওয়া হয়েছিল। পরীক্ষায় নারীকণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এবং পুরুষকণ্ঠ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে মিলে গেছে।
আদালতে বাজানো অডিওতে ‘হাসিনা ও তাপসের’ কথোপকথন শোনা যায়। এই সিআইডি কর্মকর্তার জেরা শুরু হওয়ার কিছুক্ষণ পর ট্রাইব্যুনাল মধ্যাহ্ন বিরতিতে যায়।
ফোনালাপের এই রেকর্ডিং আন্দোলন দমন নিয়ে শেখ হাসিনার প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ—যেখানে তাকে আন্দোলকারীদের ওপর রাষ্ট্রীয় বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিতে শোনা গেছে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২২ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন