হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আপাতত আর কোনো সন্তান নিচ্ছি না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৯ আগস্ট – বর্তমানে বিনোদন দুনিয়ায় ওটিটির জোয়ার চলছে। অনেকেই ঝুঁকছেন এই প্ল্যাটফর্মের দিকে। বাজেট ও গল্প বলার অবাধ স্বাধীনতা অভিনয়শিল্পী ও নির্মাতাদের আগ্রহী করে তুলছে মাধ্যমটিতে। অথচ একদমই ভিন্ন কথা শোনালেন জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। সাফ জানিয়ে দিলেন, ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করবেন না তিনি।

এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ওটিটিতে যে কয়েকটা কাজ করেছি বলা যায় ওগুলো গেস্ট অ্যাপেয়ারেন্স ছিল। ‘মুন্সিয়ানা’ ওয়েব সিরিজ কিংবা ‘হোটেল রিল্যাক্স’ দুটো একই। এছাড়া নতুন কোনো কাজ করছি না।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

তিনি আরও বলেন, প্রস্তাব নিয়মিতই পাচ্ছি কিন্তু করছি না। কারণ আমার মনে হয় ওটিটি আমার সঙ্গে যায় না। সেখানে চরিত্রে অশালীনভাবে উপস্থাপনের বিষয় থাকে। সিনেমার ওই দুঃসময়টাতেই নিজেকে যখন অশালীনভাবে উপস্থাপন করিনি, এখন ওটিটি তো প্রশ্নই আসে না।

এদিকে কয়েকদিন আগে খবর রটেছিল, আবারও মা হচ্ছেন পূর্ণিমা। এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ ধরনের খবর মোটেও সত্যি নয়। এটি গুজব। আমার একটি কন্যাসন্তান আছে। আপাতত আর কোনো সন্তান নিচ্ছি না। নিলে সেটা আমিই জানাব। পরিবার আর মেয়েকে সময় দিচ্ছি। মেয়ের পড়াশোনা দেখছি।

প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় আছে পূর্ণিমা অভিনীত ‘গাঙচিল’ ও ‘আহারে জীবন’ ছবি দুটি। এছাড়া অর্ধেক কাজ শেষ হয়ে বাকি কাজ আটকে আছে ‘জ্যাম’ ছবির। কবে এই ছবির কাজ শেষ করা হবে, জানেন না নায়িকা। তিনটি ছবিতেই পূর্ণিমার নায়ক ফেরদৌস। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাতেও মাঝেমধ্যে দেখা যায় এ অভিনেত্রীকে।

আইএ/ ১৯ আগস্ট ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

আপাতত আর কোনো সন্তান নিচ্ছি না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আপাতত আর কোনো সন্তান নিচ্ছি না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ আগস্ট – বর্তমানে বিনোদন দুনিয়ায় ওটিটির জোয়ার চলছে। অনেকেই ঝুঁকছেন এই প্ল্যাটফর্মের দিকে। বাজেট ও গল্প বলার অবাধ স্বাধীনতা অভিনয়শিল্পী ও নির্মাতাদের আগ্রহী করে তুলছে মাধ্যমটিতে। অথচ একদমই ভিন্ন কথা শোনালেন জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। সাফ জানিয়ে দিলেন, ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করবেন না তিনি। এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ওটিটিতে যে কয়েকটা কাজ করেছি বলা যায় ওগুলো গেস্ট অ্যাপেয়ারেন্স ছিল। ‘মুন্সিয়ানা’ ওয়েব সিরিজ কিংবা ‘হোটেল রিল্যাক্স’ দুটো একই। এছাড়া নতুন কোনো কাজ করছি না। তিনি আরও বলেন, প্রস্তাব নিয়মিতই পাচ্ছি কিন্তু করছি না। কারণ আমার মনে হয় ওটিটি আমার সঙ্গে যায় না। সেখানে চরিত্রে অশালীনভাবে উপস্থাপনের বিষয় থাকে। সিনেমার ওই দুঃসময়টাতেই নিজেকে যখন অশালীনভাবে উপস্থাপন করিনি, এখন ওটিটি তো প্রশ্নই আসে না। এদিকে কয়েকদিন আগে খবর রটেছিল, আবারও মা হচ্ছেন পূর্ণিমা। এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ ধরনের খবর মোটেও সত্যি নয়। এটি গুজব। আমার একটি কন্যাসন্তান আছে। আপাতত আর কোনো সন্তান নিচ্ছি না। নিলে সেটা আমিই জানাব। পরিবার আর মেয়েকে সময় দিচ্ছি। মেয়ের পড়াশোনা দেখছি। প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় আছে পূর্ণিমা অভিনীত ‘গাঙচিল’ ও ‘আহারে জীবন’ ছবি দুটি। এছাড়া অর্ধেক কাজ শেষ হয়ে বাকি কাজ আটকে আছে ‘জ্যাম’ ছবির। কবে এই ছবির কাজ শেষ করা হবে, জানেন না নায়িকা। তিনটি ছবিতেই পূর্ণিমার নায়ক ফেরদৌস। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাতেও মাঝেমধ্যে দেখা যায় এ অভিনেত্রীকে। আইএ/ ১৯ আগস্ট ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×