হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আফগানদের কাছে হেরে সেমিফাইনালের পথ কঠিন হলো বাংলাদেশের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন


ঢাকা, ২১ অক্টোবর – এশিয়ান ইমার্জিং কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৬৫ রানের লক্ষ্য দিয়ে চ্যালেঞ্জটা ভালোই জানিয়েছিল বাংলাদেশ। তবে আফনগানিস্তানের সেদিকুল্লাহ আতাল নিজের ব্যাটকে আজ বানিয়েছেন খাপখোলা তলোয়ার। ৯৫ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে একা হাতেই হারিয়ে দিয়েছেন বাংলাদেশকে।

ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে আজ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রানে থামে বাংলাদেশ। জবাব দিতে নেমে ৫ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা।

আরও পড়ুন

কক্সবাজারে মানি লন্ডারিং মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন ইমন ৩২ বলে ৫৪ রান করেন। সমান ৪টি করে চার ও ছক্কা হাঁকান তিনি। তবে টপ অর্ডারের অন্য ব্যাটাররা ছিলেন ব্যর্থ। জিশান আলম ও সাইফ হাসান ব্যাট করেছেন এক শ’র কম স্ট্রাইকরেটে।

চারে নেমে শুরুতে ধীরগতিতে খেলেন তাওহিদ হৃদয়। পাঁচে নামা অধিনায়ক আকবর হোসেনও এদিন ৫ রানের বেশি করতে পারেননি। ৯৪ রানেই ৪ উইকেট হারিয়ে বসে টাইগাররন। তবে শেষদিকের কয়েক ওভারে দৃষ্টিনন্দন সব শটে দলে চ্যালেঞ্জিং সংগ্রহের দিকে নিয়ে যান হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারী। শেষ পর্যন্ত হৃদয় ৩১ বলে ৪২ রানে ও শামীম ২৮ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন।

পরে ব্যাটিং করা আফগানিস্তানের হয়ে আতাল ছাড়া কেউ বিশ রানের ইনিংসও খেলতে পারেননি। ৫৫ বলে অপরাজিত ৯৫ রানের ইনিংস খেলে দলের সহজ জয় নিশ্চিত করেন আতাল। ৯টি চারের পাশাপাশি ৫টি ছক্কা হাঁকান তিনি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আফগানদের কাছে হেরে সেমিফাইনালের পথ কঠিন হলো বাংলাদেশের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আফগানদের কাছে হেরে সেমিফাইনালের পথ কঠিন হলো বাংলাদেশের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২১ অক্টোবর – এশিয়ান ইমার্জিং কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৬৫ রানের লক্ষ্য দিয়ে চ্যালেঞ্জটা ভালোই জানিয়েছিল বাংলাদেশ। তবে আফনগানিস্তানের সেদিকুল্লাহ আতাল নিজের ব্যাটকে আজ বানিয়েছেন খাপখোলা তলোয়ার। ৯৫ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে একা হাতেই হারিয়ে দিয়েছেন বাংলাদেশকে।ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে আজ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রানে থামে বাংলাদেশ। জবাব দিতে নেমে ৫ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা।প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন ইমন ৩২ বলে ৫৪ রান করেন। সমান ৪টি করে চার ও ছক্কা হাঁকান তিনি। তবে টপ অর্ডারের অন্য ব্যাটাররা ছিলেন ব্যর্থ। জিশান আলম ও সাইফ হাসান ব্যাট করেছেন এক শ’র কম স্ট্রাইকরেটে।চারে নেমে শুরুতে ধীরগতিতে খেলেন তাওহিদ হৃদয়। পাঁচে নামা অধিনায়ক আকবর হোসেনও এদিন ৫ রানের বেশি করতে পারেননি। ৯৪ রানেই ৪ উইকেট হারিয়ে বসে টাইগাররন। তবে শেষদিকের কয়েক ওভারে দৃষ্টিনন্দন সব শটে দলে চ্যালেঞ্জিং সংগ্রহের দিকে নিয়ে যান হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারী। শেষ পর্যন্ত হৃদয় ৩১ বলে ৪২ রানে ও শামীম ২৮ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন।পরে ব্যাটিং করা আফগানিস্তানের হয়ে আতাল ছাড়া কেউ বিশ রানের ইনিংসও খেলতে পারেননি। ৫৫ বলে অপরাজিত ৯৫ রানের ইনিংস খেলে দলের সহজ জয় নিশ্চিত করেন আতাল। ৯টি চারের পাশাপাশি ৫টি ছক্কা হাঁকান তিনি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×