হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘আমার অনেক গার্লফ্রেন্ড আমার বিয়েতে উপস্থিত ছিল’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


মুম্বাই, ২০ অক্টোবর – বলিউডের প্রথম সারির অভিনেতাদের একজন হতে পারতেন বিবেক ওবেরয়। কিন্তু ক্যারিয়ারের শুরুতেই ব্যক্তিগত জীবন সম্পর্কিত কিছু ঘটনায় পিছিয়ে পড়েন তিনি। যার মধ্যে অভিনেতার ‘প্রেমকাণ্ড’ বেশি চর্চিত।

বিয়ের আগে একাধিক সম্পর্কে জড়িয়েছেন বিবেক। যার মধ্যে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে তার প্রেমের খবর সবচেয়ে বেশি আলোচনার সৃষ্টি করে। এই জুটির সম্পর্ক নিয়ে তখন কম জলঘোলা হয়নি।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

সালমান খানের সঙ্গে বিচ্ছেদের পরেই বিবেকের সঙ্গে প্রেমে জড়ান ঐশ্বরিয়া। সেটা জানতে পেরে বিবেককে নাকি হত্যার হুমকিও দিয়েছিলেন বলিউড ভাইজান। এরপরই ক্যারিয়ারের পতন শুরু হয় এই অভিনেতার।

বিষয়টি নিয়ে বিগত সময়ে একাধিকবার মুখও খুলেছেন বিবেক। যদিও এসব কিছুকেই পেছনে ফেলে বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে ভালো সময় পার করছেন এই তারকা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক জানালেন, বিয়ের আগে অনেক গার্লফ্রেন্ড ছিল তার। এমনকি অভিনেতার বিয়েতেও নাকি তারা উপস্থিত ছিলেন।

বিবেক ওবেরয় বলেন, ‘সম্পর্কের ক্ষেত্রে আমি কখনো অসৎ ছিলাম না। কাউকে প্রতিশ্রুতি দিয়ে ছেড়ে দেইনি। তাদের সরাসরি বলেছি, আমি কোনো কিছু নিয়ে সিরিয়াস নই। আমার অনেক গার্লফ্রেন্ড ছিল, যাদের অনেকে আমার বিয়েতেও উপস্থিত ছিল।’

এর আগে গত বছরও নিজের প্রেম জীবন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিবেক। পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি যত বেশি মেয়ের সঙ্গে ডেট করেছি, ততই একাকীত্ব অনুভব করেছি।’

প্রসঙ্গত, ২০১০ সালে প্রিয়াঙ্কা আলভার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বিবেক। বিবেকের স্ত্রী কর্নাটকের প্রাক্তন মন্ত্রী জীবরাজ আলভার কন্যা। এ দম্পতির সংসারে এক মেয়ে ও এক ছেলে রয়েছে।

আইএ/ ২০ অক্টোবর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

‘আমার অনেক গার্লফ্রেন্ড আমার বিয়েতে উপস্থিত ছিল’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘আমার অনেক গার্লফ্রেন্ড আমার বিয়েতে উপস্থিত ছিল’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২০ অক্টোবর – বলিউডের প্রথম সারির অভিনেতাদের একজন হতে পারতেন বিবেক ওবেরয়। কিন্তু ক্যারিয়ারের শুরুতেই ব্যক্তিগত জীবন সম্পর্কিত কিছু ঘটনায় পিছিয়ে পড়েন তিনি। যার মধ্যে অভিনেতার ‘প্রেমকাণ্ড’ বেশি চর্চিত। বিয়ের আগে একাধিক সম্পর্কে জড়িয়েছেন বিবেক। যার মধ্যে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে তার প্রেমের খবর সবচেয়ে বেশি আলোচনার সৃষ্টি করে। এই জুটির সম্পর্ক নিয়ে তখন কম জলঘোলা হয়নি। সালমান খানের সঙ্গে বিচ্ছেদের পরেই বিবেকের সঙ্গে প্রেমে জড়ান ঐশ্বরিয়া। সেটা জানতে পেরে বিবেককে নাকি হত্যার হুমকিও দিয়েছিলেন বলিউড ভাইজান। এরপরই ক্যারিয়ারের পতন শুরু হয় এই অভিনেতার। বিষয়টি নিয়ে বিগত সময়ে একাধিকবার মুখও খুলেছেন বিবেক। যদিও এসব কিছুকেই পেছনে ফেলে বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে ভালো সময় পার করছেন এই তারকা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক জানালেন, বিয়ের আগে অনেক গার্লফ্রেন্ড ছিল তার। এমনকি অভিনেতার বিয়েতেও নাকি তারা উপস্থিত ছিলেন। বিবেক ওবেরয় বলেন, ‘সম্পর্কের ক্ষেত্রে আমি কখনো অসৎ ছিলাম না। কাউকে প্রতিশ্রুতি দিয়ে ছেড়ে দেইনি। তাদের সরাসরি বলেছি, আমি কোনো কিছু নিয়ে সিরিয়াস নই। আমার অনেক গার্লফ্রেন্ড ছিল, যাদের অনেকে আমার বিয়েতেও উপস্থিত ছিল।’ এর আগে গত বছরও নিজের প্রেম জীবন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিবেক। পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি যত বেশি মেয়ের সঙ্গে ডেট করেছি, ততই একাকীত্ব অনুভব করেছি।’ প্রসঙ্গত, ২০১০ সালে প্রিয়াঙ্কা আলভার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বিবেক। বিবেকের স্ত্রী কর্নাটকের প্রাক্তন মন্ত্রী জীবরাজ আলভার কন্যা। এ দম্পতির সংসারে এক মেয়ে ও এক ছেলে রয়েছে। আইএ/ ২০ অক্টোবর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×