হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আমার নাম ব্যবহার করে তদবির করা হলে তা বিবেচনার কোন সুযোগ নেই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৫ জানুয়ারি ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৫ জানুয়ারি – তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের নাম ব্যবহার করে তদবির করা হলে তা বিবেচনার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি।

শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে বিবৃতি দেন তিনি।

আরও পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

সেখানে তিনি লিখেছেন, ‘আমার নাম ব্যবহার করে তদবির করা হলে তা বিবেচনার কোনো সুযোগ নেই। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠী অবৈধ সুবিধা গ্রহণের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, দপ্তর/সংস্থায় আমার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে তদবির বা কাজ উদ্ধারের চেষ্টা করছে। পাশাপাশি আমার স্বাক্ষর নকল/জাল করে আমি সুপারিশ করেছি মর্মে বিভিন্ন দপ্তরে আবেদন দাখিল করছে।’

নাহিদ ইসলাম আরও লিখেছেন, ‘এ ধরনের কোনো তদবির বা সুপারিশ আমলে না নিয়ে বরং তাৎক্ষণিকভাবে আমার একান্ত সচিবকে অবহিত করার নির্দেশনা দিয়ে সব সরকারি দপ্তর/সংস্থায় চিঠি পাঠানো হয়েছে।’

উপদেষ্টা নাহিদ বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।’


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আমার নাম ব্যবহার করে তদবির করা হলে তা বিবেচনার কোন সুযোগ নেই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আমার নাম ব্যবহার করে তদবির করা হলে তা বিবেচনার কোন সুযোগ নেই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারি ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৫ জানুয়ারি – তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের নাম ব্যবহার করে তদবির করা হলে তা বিবেচনার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি।শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে বিবৃতি দেন তিনি।সেখানে তিনি লিখেছেন, ‘আমার নাম ব্যবহার করে তদবির করা হলে তা বিবেচনার কোনো সুযোগ নেই। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠী অবৈধ সুবিধা গ্রহণের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, দপ্তর/সংস্থায় আমার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে তদবির বা কাজ উদ্ধারের চেষ্টা করছে। পাশাপাশি আমার স্বাক্ষর নকল/জাল করে আমি সুপারিশ করেছি মর্মে বিভিন্ন দপ্তরে আবেদন দাখিল করছে।’নাহিদ ইসলাম আরও লিখেছেন, ‘এ ধরনের কোনো তদবির বা সুপারিশ আমলে না নিয়ে বরং তাৎক্ষণিকভাবে আমার একান্ত সচিবকে অবহিত করার নির্দেশনা দিয়ে সব সরকারি দপ্তর/সংস্থায় চিঠি পাঠানো হয়েছে।’উপদেষ্টা নাহিদ বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।’ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×