হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফরে মিশন খোলার ঘোষণা আসতে পারে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন

ঢাকা, ০৩ ফেব্রুয়ারি – আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ঢাকা সফরের সময় বাংলাদেশে খোলার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন বলেন, ‘বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগসহ একাধিক ক্ষেত্রে লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ দেখতে পাচ্ছে।’
তিনি বলেন, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরোর আসন্ন ঢাকা সফর লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বৈচিত্র্যময় ও গভীর করার প্রচেষ্টার অংশ। লাতিন আমেরিকার দেশগুলোতে বিভিন্ন সুযোগ অন্বেষণ করতে ২০০৯ সালে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন কাজ করে।
মুখপাত্র জানান, আগামী ২৭ ফেব্রুয়ারি আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের কথা রয়েছে। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় দুই দেশের মধ্যে এক বা একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর করতে পারে।
মেসি আসছেন কি-না জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এটা এখনো নিশ্চিত নয়। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে নিশ্চিত হতে পারলে, তা আপনাদের জানাবো।
জানা গেছে, আর্জেন্টিনা ঢাকায় মিশন বা কনস্যুলেট খুলতে নীতিগতভাবে সম্মত হয়েছে এবং বাংলাদেশ সরকারেরও আর্জেন্টিনায় একটি মিশন খোলার পরিকল্পনা রয়েছে। এদিকে বাংলাদেশ ইতোমধ্যে ব্রাজিলে একটি মিশন খুলেছে।
সূত্র: জাগো নিউজ

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির সার্বভৌমত্ব র‍্যালিতে নেতাকর্মীদের ঢল

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফরে মিশন খোলার ঘোষণা আসতে পারে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফরে মিশন খোলার ঘোষণা আসতে পারে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
ঢাকা, ০৩ ফেব্রুয়ারি – আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ঢাকা সফরের সময় বাংলাদেশে খোলার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন বলেন, ‘বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগসহ একাধিক ক্ষেত্রে লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ দেখতে পাচ্ছে।’ তিনি বলেন, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরোর আসন্ন ঢাকা সফর লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বৈচিত্র্যময় ও গভীর করার প্রচেষ্টার অংশ। লাতিন আমেরিকার দেশগুলোতে বিভিন্ন সুযোগ অন্বেষণ করতে ২০০৯ সালে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন কাজ করে। মুখপাত্র জানান, আগামী ২৭ ফেব্রুয়ারি আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের কথা রয়েছে। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় দুই দেশের মধ্যে এক বা একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর করতে পারে। মেসি আসছেন কি-না জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এটা এখনো নিশ্চিত নয়। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে নিশ্চিত হতে পারলে, তা আপনাদের জানাবো। জানা গেছে, আর্জেন্টিনা ঢাকায় মিশন বা কনস্যুলেট খুলতে নীতিগতভাবে সম্মত হয়েছে এবং বাংলাদেশ সরকারেরও আর্জেন্টিনায় একটি মিশন খোলার পরিকল্পনা রয়েছে। এদিকে বাংলাদেশ ইতোমধ্যে ব্রাজিলে একটি মিশন খুলেছে। সূত্র: জাগো নিউজ

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×