হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আর্থিক সম্পদে স্বামী রণবীর কাপুরকে ছাড়িয়ে গেছেন আলিয়া ভাট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন


লন্ডন, ১৫ মার্চ – বলিউডে জনপ্রিয়তা ও সাফল্যের নিরিখে বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছেন তারকা দম্পতি আলিয়া ভাট এবং রণবীর কাপুর। বলিউডে রণবীরের অনেক পরে নিজের ক্যারিয়ার শুরু করলেও আর্থিক সম্পদের দিক থেকে স্বামীকে ছাড়িয়ে গেছেন আলিয়া ভাট। সাম্প্রতিক এক পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।

২০১২ সালে প্রখ্যাত পরিচালক করণ জোহরের হাত ধরে স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন আলিয়া। প্রথম সিনেমা মুক্তির পর থেকে একের পর এক ব্যবসাসফল ও জনপ্রিয় সিনেমায় অভিনয় করে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান অত্যন্ত দৃঢ় করেছেন তিনি।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

হাইওয়ে, রাজি এবং গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি এর মতো দর্শকনন্দিত সিনেমায় অসাধারণ অভিনয় করে তিনি সমালোচক এবং সাধারণ দর্শক উভয়েরই বিপুল প্রশংসা অর্জন করেছেন। অন্যদিকে আলিয়া ভাটের অনেক আগেই চলচ্চিত্র জগতে প্রবেশ করেন রণবীর কাপুর। ২০০৭ সালে পরিচালক সঞ্জয়লীলা বানসালি নির্মিত সাওয়ারিয়া সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক ঘটে।

দীর্ঘদিন ধরে জনপ্রিয় ও শীর্ষ অভিনেতা হিসেবে অবস্থান করলেও বর্তমান সম্পদের পরিমাণে তিনি আলিয়ার চেয়ে কিছুটা পিছিয়ে রয়েছেন। ২০১৮ সালে আলিয়া নিজের উপার্জিত অর্থে প্রথম একটি বিলাসবহুল বাড়ি কেনেন। লন্ডনের অন্যতম অভিজাত এলাকা কোভেন্ট গার্ডেনে প্রায় ২৫ কোটি রুপি ব্যয় করে তিনি এই বাড়িটি কিনেছিলেন।

এরপর মুম্বাইয়ের জুহু এলাকাতেও একটি চমৎকার বাড়ি কেনেন এই অভিনেত্রী। বিয়ের আগে পর্যন্ত তিনি তার বোনের সঙ্গে সেখানেই বসবাস করতেন। পরবর্তীতে মুম্বাইয়ের বান্দ্রা এলাকার পালি হিলে একই ভবনের ভিন্ন তলায় ফ্ল্যাট কেনেন আলিয়া ও রণবীর।

অন্যদিকে রণবীর কাপুরের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৪৫ কোটি রুপিতে। রণবীর মূলত সিনেমা নিয়েই সবচেয়ে বেশি ব্যস্ত সময় পার করেন এবং তুলনামূলকভাবে বেশ কম বিজ্ঞাপন চুক্তিতে স্বাক্ষর করেন। ফলস্বরূপ বিভিন্ন ধরনের ব্যবসা ও বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত থাকার কারণে আর্থিক সাফল্যের দিক থেকে স্বামীর চেয়ে অনেকটাই এগিয়ে গেছেন আলিয়া ভাট।

এ এম/ ১৫ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

আর্থিক সম্পদে স্বামী রণবীর কাপুরকে ছাড়িয়ে গেছেন আলিয়া ভাট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আর্থিক সম্পদে স্বামী রণবীর কাপুরকে ছাড়িয়ে গেছেন আলিয়া ভাট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
Print Image
[ad_1] লন্ডন, ১৫ মার্চ – বলিউডে জনপ্রিয়তা ও সাফল্যের নিরিখে বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছেন তারকা দম্পতি আলিয়া ভাট এবং রণবীর কাপুর। বলিউডে রণবীরের অনেক পরে নিজের ক্যারিয়ার শুরু করলেও আর্থিক সম্পদের দিক থেকে স্বামীকে ছাড়িয়ে গেছেন আলিয়া ভাট। সাম্প্রতিক এক পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।২০১২ সালে প্রখ্যাত পরিচালক করণ জোহরের হাত ধরে স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন আলিয়া। প্রথম সিনেমা মুক্তির পর থেকে একের পর এক ব্যবসাসফল ও জনপ্রিয় সিনেমায় অভিনয় করে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান অত্যন্ত দৃঢ় করেছেন তিনি।হাইওয়ে, রাজি এবং গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি এর মতো দর্শকনন্দিত সিনেমায় অসাধারণ অভিনয় করে তিনি সমালোচক এবং সাধারণ দর্শক উভয়েরই বিপুল প্রশংসা অর্জন করেছেন। অন্যদিকে আলিয়া ভাটের অনেক আগেই চলচ্চিত্র জগতে প্রবেশ করেন রণবীর কাপুর। ২০০৭ সালে পরিচালক সঞ্জয়লীলা বানসালি নির্মিত সাওয়ারিয়া সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক ঘটে।দীর্ঘদিন ধরে জনপ্রিয় ও শীর্ষ অভিনেতা হিসেবে অবস্থান করলেও বর্তমান সম্পদের পরিমাণে তিনি আলিয়ার চেয়ে কিছুটা পিছিয়ে রয়েছেন। ২০১৮ সালে আলিয়া নিজের উপার্জিত অর্থে প্রথম একটি বিলাসবহুল বাড়ি কেনেন। লন্ডনের অন্যতম অভিজাত এলাকা কোভেন্ট গার্ডেনে প্রায় ২৫ কোটি রুপি ব্যয় করে তিনি এই বাড়িটি কিনেছিলেন।এরপর মুম্বাইয়ের জুহু এলাকাতেও একটি চমৎকার বাড়ি কেনেন এই অভিনেত্রী। বিয়ের আগে পর্যন্ত তিনি তার বোনের সঙ্গে সেখানেই বসবাস করতেন। পরবর্তীতে মুম্বাইয়ের বান্দ্রা এলাকার পালি হিলে একই ভবনের ভিন্ন তলায় ফ্ল্যাট কেনেন আলিয়া ও রণবীর।অন্যদিকে রণবীর কাপুরের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৪৫ কোটি রুপিতে। রণবীর মূলত সিনেমা নিয়েই সবচেয়ে বেশি ব্যস্ত সময় পার করেন এবং তুলনামূলকভাবে বেশ কম বিজ্ঞাপন চুক্তিতে স্বাক্ষর করেন। ফলস্বরূপ বিভিন্ন ধরনের ব্যবসা ও বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত থাকার কারণে আর্থিক সাফল্যের দিক থেকে স্বামীর চেয়ে অনেকটাই এগিয়ে গেছেন আলিয়া ভাট।এ এম/ ১৫ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×